সন্দেশখালিকাণ্ডে পুলিশের FIR-এ কাঠগড়ায় ED

সন্দেশখালির ঘটনায় মোট ৩টি FIR দায়ের হয়েছে ন্যাজাট থানায়। তারমধ্যে ১টি FIR আবার হয়েছে ED’র আধিকারিকদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আইনরক্ষকদের করা FIR’র জেরে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি(Sandeshkhali)-১ ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রামে গতকাল অর্থাৎ শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল নেতা শাহাজাহান শেখের(Sahajahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গণরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র আধিকারিকদের। উন্মত্ত জনতার হাতে মারধর খেয়ে ৩জন ED আধিকারিককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। সেই ঘটনায় মোট ৩টি FIR দায়ের হয়েছে ন্যাজাট থানায়(Nazat PS)। তারমধ্যে ১টি FIR আবার হয়েছে ED’র আধিকারিকদের বিরুদ্ধে। পুলিশের দাবি বা অভিযোগ, শাহাজাহান শেখের বাড়ির এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে সেই FIR করা হয়েছে। ওই কর্মচারীর অভিযোগ, বিনা সার্চ ওয়ারেন্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁদের হেনস্থা ও অপমান করেছেন।  

বসিরহাট জেলা পুলিশ(Basirhat Police District) সূত্রে খবর, সন্দেশখালির ঘটনায় মোট তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি খোদ ED’র বিরুদ্ধে। শাহাজাহান শেখের বাড়ির এক কর্মচারী ED’র বিরুদ্ধে কোনও বৈধ তল্লাশি পরোয়ানা ছাড়াই বাড়িতে এসে তালা ভাঙার অভিযোগ করেছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে তাঁদের মারধর করারও অভিযোগ করেছেন ওই কর্মচারী। সেই মর্মেই তাঁরা ন্যাজাট থানায় সেই অভিযোগ করেন যার ভিত্তিতে পুলিশ ED’র বিরুদ্ধে FIR করেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, সন্দেশখালির ঘটনায় পুলিশ তাঁদের প্রাথমিক তদন্ত শুরু করার পরে স্বতঃপ্রণোদিত ভাবে একটি অভিযোগ দায়ের করেছে। আবার ED’র তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সূত্রে খবর, ED’র আধিকারিকদের একাংশ নাকি এখন মানছেন স্পর্শকাতর এলাকায় পুলিশকে না জানিয়ে যাওয়া ভুল পদক্ষেপ ছিল।

এদিকে যে শাহাজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ED’র আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছে সেই শাহাজাহানের এখন কোনও খোঁজি মিলছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহাজাহান হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছে। তাই তাঁর খোঁজ করতে তাঁরা IB ও BSF’র সাহায্য নিচ্ছেন। উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে BSF-কে সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আবার জানিয়েছেন, তিনি শুনেছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ED’র হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আবার ED’র আধিকারিকদের দাবি, রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁদের এমন কোনও কথোপকথনই হয়নি। তাঁরা শাহাজাহানের বিষয়ে এমন কোনও দাবিও করেননি। যদিও কুণালের দাবি, ‘রাজ্য প্রশাসনকে না বলে বিভিন্ন এলাকায় সরাসরি ED’র ঢুকে পড়া একটা অস্বাভাবিক দৃশ্যপট। এলাকার পরিচিত, জনপ্রিয় কোনও মুখের বাড়িতে জোর করে দরজা ভেঙে ঢুকতে চাইলে উত্তেজনা তৈরি হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক কিছু ঘটে যেতে পারে। ওরা যা করছেন, সেটা আগে করলেই ওদের কাজে রাজ্যের সহযোগিতা করতে সুবিধা হত।’

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের