নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য! আরও বিপাকে পড়লেন অনন্ত মহারাজ। এবার তাঁর বিরুদ্ধে এমপি-এমএলএ আদালতে মামলা দায়ের করল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলিগ। আজ, শনিবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, অনন্ত মহারাজকে নেতাজি ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে তাঁর সাংসদ পদ খারিজ করা হোক। বিচারক যুবলিগের তরফে দায়ের করা মামলা গ্রহণ করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে। এতদিন পুলিশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু নেতাজি ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার মামলার জল গড়াল আদালত পর্যন্ত।

নেতাজিকে অপমান করার ঘটনায় ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন তাঁর দুই শাগরেদও। কিন্তু বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি। যাতে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক। সেই কারণে তাঁরা আদালতে মামলা দায়ের করেছে বলে সূত্রের খবর। নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। তৃণমূল জমানায় তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হয়েছে শুভেন্দু সরকারের তরফে। নেতাজিকে নিয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাপের মুখে পড়ে কিছুদিন আগেই নেতাজি ইস্যুতে নামমাত্র ক্ষমা চান কোচবিহারের রাজা।

আরও পডুন: পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।’

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, অভিভাবককে মারধরের অভিযোগ

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর