নিউ বারাকপুরে ম্যারাথন দৌড়ে জেলার প্রতিযোগীদের জয় জয়কার

Share:

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : খেলাধূলো ও দৌড়ের মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক বিকাশে রবিবার সকালে নিউ বারাকপুরে(New Barrackpore) বিরাট ৫ কিমি ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।নিউ বারাকপুর পশ্চিম কোদালিয়া নবোদয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগে প্রথম বর্ষের ৫ কিমি ম্যারাথন দৌড় শুরু হয় সংঘ প্রাঙ্গণ থেকে।শহরের বিভিন্ন রাস্তা হেঁটে শেষ হয় সংঘ প্রাঙ্গণে।

পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান(Chairman) প্রবীর সাহা, স্হানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক ।উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, মছলন্দপুর, আমডাঙা, বনগাঁ, বিরাটী, তেঘরিয়া খড়দহ, বিধাননগর, সোদপুর পানিহাটি, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, মগরাহাট, ক্যানিং, জয়নগর, খড়গপুর, চম্পাহাটি হুগলির কোন্নগর, হাওড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে প্রতিযোগী অংশগ্রহণ করে এদিন।পুরপ্রধান প্রবীর সাহা বলেন নববারাকপুরে দীর্ঘ কয়েক বছর বাদে এক সুবিশাল ম্যারাথন দৌড়ে পুনরায় চালু হল পুরসভার ২০ নং ওয়ার্ডে নবোদয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগে।

আগে শহরে সুস্থ শরীরচর্চার খেলাধূলো এই ধরনের দৌড় ম্যারাথন প্রচলন ছিল। মাঝখানে বন্ধ হয়। পুনরায় চালু হল। খুব ভালো উদ্যোগ।বহু প্রতিযোগী অংশগ্রহণ করছে।প্রয়াসকে সাধুবাদ জানাই। আট থেকে আশি সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য ট্রফি, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়।অংশগ্রহণ কারী সকল প্রতিযোগীদের ও শংসাপত্র ও মেডেল দিয়ে উৎসাহিত করেন পুরসভার পুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও ক্রীড়া সংগঠক ও সংঘের সদস্যরা।সংঘের ক্রীড়া সম্পাদক তাপস মজুমদার জানান দীর্ঘ পনেরো বছর বাদে এক বিরাট ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের উদ্দীপনা বেশ ভালো সাড়া ফেলেছে এলাকায়।২৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চারটি বিভাগে পুরুষ ও মহিলা এবং পঞ্চাশ উদ্ধে পাচঁ জন করে প্রবীণ নাগরিকদের ও পুরষ্কার প্রদান করে উৎসাহিত করা হয়।পুরুষ বিভাগে প্রথম লেনিনগড় পেয়ারাবাগানের নেপাল সাহা,দ্বিতীয় বারাসতের সতীশ সিং, তৃতীয় আমডাঙার তাউদ্দিন মন্ডল, চতুর্থ বনগাঁর বিপ্রদীপ ভক্ত, পঞ্চম তেঘরিয়া মহম্মদ সামিম।মহিলাদের প্রথম খড়দহের সুনীতা চৌধুরী, দ্বিতীয় বিরাটীর ঈশিকা ঘোষ, তৃতীয় বিধাননগরের সাহানাজ পারভিন, চতুর্থ মুড়াগাছা পায়েল বাগচী, পঞ্চম খড়দহ(Kardaha) পানিহাটির কাঙ্খিতা রায়।পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্হানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, দেবাশিস মিত্র, সুদীপ ঘোষ, শোভা রায়, প্রাক্তন পুর প্রতিনিধি অশোক মিত্র, প্রাক্তন ফুটবলার সুধীর দাস, জাতীয় অ্যাথলিট যুথিকা রায়, সংঘের সম্পাদক শেখর মিত্র, ক্রীড়া সম্পাদক তাপস মজুমদার, সভাপতি বাবলু বিশ্বাস সহ সংঘের সদস্যরা ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য