পুলকারে দুর্ঘটনা রুখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমের ছুটির পর খুলেছে স্কুল। অনেক সময়ই পুলকারে একাধিক দুর্ঘটনার খবর সামনে আসে। তবে এবার পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলকার ও বাসের জন্য এক গুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। গাড়িতে লোকেশন ট্র্যাকিং ডিভাইস বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য।

স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিবহণ, পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠকে অভিভাবকরাও হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্কুল পড়ুয়াদের জন্য থাকা বাসের বৈধ কাগজপত্র থাকা বাঞ্চনীয়। পাশাপাশি পুলকার ও বাসের নিয়মিত ফিটনেস টেস্ট ও লোকেশান ট্র্যাকিং ডিভাইস লাগানোও বাধ্যতামূলক। সেইসঙ্গে বাসের জানলা থেকে পড়ুয়ারা যাতে মাথা বের করতে না পারে, সেজন্য সুরক্ষিত দরজা, জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাঁচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফাস্ট এইড বক্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাঞ্চনীয় বলে জানানো হয়েছে। পুলকার বা বাসের ক্ষেত্রে বাণিজ্যিক গাড়িই ব্যবহার করতে হবে।

এখানেই শেষ নয়, পুলকার ও বাসের জন্য প্রতিটি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। জানা গিয়েছে, ওই ট্রান্সপোর্ট ম্যানেজারের কাজ হবে পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ রাখা। স্কুলের পরিবহণ সংক্রান্ত বিষয় তাঁকে দায়িত্ব নিতে হবে।

 

 

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা