Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্য সরকারের উদ্যোগে চালু ৫০ শয্যার আধুনিক হাসপাতাল! কী কী সুবিধা পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ শয্যার অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হল স্থানীয় মানুষের। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন উন্নত চিকিৎসার জন্য এলাকার রোগীদের যেতে হত বহরমপুর-এর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা বেসরকারি হাসপাতালে।

নতুন হাসপাতালটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং আধুনিক পরিকাঠামোয় সজ্জিত। পুরুষ ও মহিলা বিভাগের পাশাপাশি শিশুদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ বিনোদন সুবিধা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে শয্যার অভাবে কোনও রোগীকে ফেরানো হবে না।এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউসুফ পাঠান। উপস্থিত ছিলেন রুবিয়া সুলতানা, সন্দীপ সান্যাল, কানাইচন্দ্র মণ্ডল এবং শেখ হাসানুজ্জামান। ঐতিহাসিকভাবে প্রাচীন বাংলার রাজা শশাঙ্ক-এর রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চল এখন উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। রাঙামাটি, চাঁদপাড়া, সাটুই-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এখন নিজেদের এলাকাতেই আধুনিক চিকিৎসা পাবেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগে ১০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। এখানে আধুনিক লেবার রুম, সুসজ্জিত অপারেশন থিয়েটার, শিশু-বান্ধব পেডিয়াট্রিক ওয়ার্ড এবং উন্নত ল্যাবরেটরি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার মানুষ সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের