ওয়াকফ নিয়ে ফের রণক্ষেত্র জঙ্গিপুর, পুলিশের সঙ্গে পাল্টা লড়াই বিক্ষোভকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সকাল থেকেই এলাকা ছিল থমথমে। বেলা বাড়তেই আবার নতুন করে উত্তেজনা শুরু। এমনিতেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে জঙ্গিপুরে জারি হয়েছে ১৬৩ ধারা। তা সত্ত্বেও ফের রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সূতি এলাকা।

জঙ্গিপুরের আহিরণ এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা। তাদের এসে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে পাল্টা আক্রমণ শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিতে গেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। মঙ্গলবার থেকে এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তার পরেও নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসন।

মঙ্গলবার থেকে জঙ্গিপুর অশান্ত হয়ে রয়েছে। ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় চলছে আন্দোলন। প্রথমে সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিতে গন্ডগোল হয় পুলিশের সঙ্গে। ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চালাচ্ছিল বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও। পরিস্থিতি বেগতিক বুঝে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় ১৬৩ ধারা। তারে বলা হয় সংশ্লিষ্ট এলাকাগুলিতে পাঁচ বা তার অধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না। তা ছাড়া যে কোনও রকম দাহ্য পদার্থ বহনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।তবে তার মধ্যেই রণক্ষেত্র হয়েছে সূতি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। অন্য দিকে, আহিরণে হল্ট মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন আন্দোলনকারীরা।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক