সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিনা টিকিটে যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা। এখন থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলে ,মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠলে কড়া পদক্ষেপ নেবে রেল। দিতে হবে মোটা টাকার জরিমানা। শনিবার জন বিশ্বাস বিধি(Jan-Vishwas-Act-2026 )অনুযায়ী, নয়া নির্দেশিকা জারি করল রেলওয়ে বোর্ড(Railway Board)। একই সঙ্গে বেশ কিছু পুরনো নিয়মের গুরুত্বপূর্ণ সংশোধন করেছে রেল। রেলের নয়া নির্দেশ অনুযায়ী টিকিট ছাড়া বা অবৈধ টিকিটের ভ্রমণ করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল আড়াইশো টাকা। তা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হল। অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে দুহাজার টাকা।থুতু ফেললে ,মদ খেলে, অযথা ঝামেলা করলে কিংবা অশ্লীল ভাষা ব্যবহার করলে দিতে হবে এক হাজার টাকা জরিমানা।

এই একি অপরাধ দ্বিতীয় বার করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে অথবা হবে জেল। ট্রেনের ভিতরে কিংবা স্টেশন চত্বরে ধূমপান করলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা। মহিলা কামরায় পুরুষ জাতিরা উঠলে এখন থেকে জরিমানা দিতে হবে আড়াই হাজার টাকা। ট্রেনে ভ্রমণের সময় আপত্তিকর বা বিপদজনক সামগ্রী সঙ্গে থাকলে দশ হাজার টাকা জরিমানা হবে। সাধারণ নিয়ম ভাঙ্গলে বা রেলের নির্দেশ অমান্য করলে ২ হাজার টাকা জরিমানা হবে। একই অপরাধ আবার করলে ৫ হাজার টাকা জরিমানা হবে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত পারেন, কোথাও যাতে আইন না ভাঙা হয়, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে কথা মাথায় রেখে পেনাল্টি স্ট্রাকচার বদলানো হয়েছে রেল মন্ত্রকের তরফে। শনিবার রেল বোর্ডের পক্ষ থেকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত গ্রহণ করা হল। সবটাই যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দকে অগ্রাধিকার দেবার জন্য এই নয়া সিদ্ধান্ত বলে রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। স্টেশনগুলিকে পরিষ্কার রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?