‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের অগ্নিবীরদের জন্য সুখবর। তাদের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতো কাজ করানো হবে বলে আজ, রবিবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে একটি প্রকল্পও শুরু করছে রাজ্য সরকার। এদিন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গার্ডেনরিচ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে। আমরা তারাতলার বিপর্যয় থেকে শিক্ষা পেয়েছি। সেই সময়ে দেখেছি বিপর্যয় মোকাবিলা বাহিনী কীভাবে কাজ করেছে। তাঁদের চেষ্টাতেই ২২ জন লোককে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। কলকাতা পুলিশও ভাল কাজ করেছে। ভবিষ্যতে এইধরণের পরিস্থিতির সঙ্গে লড়তে আমরা নিজেদের একটি দক্ষবাহিনী গড়ে তুলব। সেই বাহিনীর নাম দেওয়া হয়েছে অর্জুন বাহিনী। এই বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে সেই নতুন প্রকল্পের উদ্বোধন করব আমি।’

আরও পডুন: ‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোট ২০০ জন অগ্নিবীর-দের নেওয়া হবে অর্জুন বাহিনীতে। তবে এখনই তাঁদের পাচ্ছি না। প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে কথা বলেছি, আগামী বছরের জানুয়ারি মাসে প্রথম ব্যাচ চলে আসবে। তারপরেই অর্জুন বাহিনীতে নিয়োগ করা হবে অগ্নিবীরদের। ততদিন পর্যন্ত সৈনিক বোর্ড থেকে কিছুজনকে নেওয়া হচ্ছে অর্জুন বাহিনীর জন্য। ২০০ জন অগ্নিবীরকে নিয়ে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। ১০০ জন থাকবে শহরে। ৫০ জন পাহাড়ে। আর বাকি ৫০ জন অগ্নিবীর থাকবে কাকদ্বীপে। এরা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে মিলে কাজ করবে। আপনারা আগেই দেখেছেন কর্মী সঙ্কটে ভুগছে আমাদের রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমফানের সময়ে তিনদিন ধরে শহরে বড় বড় গাছ পড়েছিল। ওড়িশা থেকে লোক আনতে হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই দিকেই নজর দিচ্ছি।’

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য