আন্দোলন আপাতত স্থগিত রাখল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: নিউটাউনে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আলিয়া ইনস্টিটিউট এর পড়ুয়ারা। তারা পুলিশকে অপরাধী ধরার জন্য আরও ২৪ ঘন্টা অতিরিক্ত সময় দিল। যদি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে না পারে ,তাহলে আলিয়া ইউনিভারর্সিটির তিনটি ক্যাম্পাসের পড়ুয়ারা আগামী দিন বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে সোমবার রাতে স্পষ্ট হুমকি দেয়। এদিকে ঘাতক গাড়িটির সাথে যে গার্ডরেলের ধাক্কা লেগেছিল তার নমুনা সংগ্রহ করার জন্য ফরেনসিক টিম সোমবার সন্ধ্যায় পৌঁছয় টেকনো সিটি থানায়(Techno City P.S.)।

টেকনোসিটি থানায় যায় ফরেনসিক আধিকারিকরা। এরপর সেখান থেকে তারা রওনা দেয় রুবির কাছে টয়োটা শোরুমে। দুর্ঘটনার ঘাতক গাড়িটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয় সেখানে। এদিকে বিশ্ব বাংলা সরণি (Biswa Bangla Sarani) অবরোধ করে পড়ুয়ারা। দীর্ঘক্ষণ অবরোধ করার পর সন্ধ্যা নাগাদ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে। পুলিশের পক্ষ থেকে হ্যান্ড বাই মাধ্যমে ছাত্রদের রাস্তা অবরোধ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার জন্য বার বার অনুরোধ জানানো হয়। নামানো হয় অতিরিক্ত বাহিনী ।

সময় উত্তেজনা সৃষ্টি হয় আন্দোলনরত পড়ুয়ারা পিছু হটেন। শুরু হয় দীর্ঘ আলোচনা। তারপর আন্দোলনরত পড়ুয়ারা  সোমবারের রাতের মত আন্দোলন আপাতত স্থগিত বলে ঘোষণা করে। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তা অবরোধ করলে নিউটাউন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু গাড়ি আটকে যায় ।শুধু তাই নয় ,অফিস ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়।

জলন্ধরে মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক