মঙ্গলবারই সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করতে পারেন মমতা

সুন্দরবন সফরের কথা বুধবারই ঘোষণা করেছেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব বেশি দেরি নেই পঞ্চায়েত নির্বাচনের। রাজ্য জুড়ে জেলা সফর শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নদিয়া, ঝাড়গ্রাম সফর হয়ে গিয়েছে। তাঁর আগামী সফর সুন্দরবনে। বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সুন্দরবন সফরের কথা বুধবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এই সফরেই পৃথক জেলা হিসেবে ঘোষিত হতে পারে সুন্দরবন। সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯টি ব্লক নিয়ে। এর মধ্যে ১৩টি ব্লক পড়ে দক্ষিণ ২৪ পরগনায়। ৬টি ব্লক পড়ে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা। আর উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা।

আরও পড়ুন: জঙ্গলের লোকই জঙ্গলকে বোঝে, কলকাতার মানুষ বুঝবে না: মমতা 

জানা গিয়েছে, পৃথক জেলা নিয়ে ওই সফরকালীন সময়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বৃক্ষপুজোও করবেন মুখ্যমন্ত্রী। এদুন তিনি বলেন, বৃক্ষরোপণে জোর দিতে হবে আরও। বিধানসভায় তাঁর দাবি, বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করেছে সুন্দরবন। এলাকার একাধিক বাঁধের অবস্থা বেহাল। সাময়িক ভাবে ওই সমস্ত বাঁধ মেরামত করা হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। তিনি বলেন, স্থায়ী সমাধানের জন্য চাই মাস্টারপ্ল্যান। তা ইতিমধ্যেই জমা করা হয়েছে নীতি আয়োগে।  

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান