জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিস! উদ্ধার ৬০ টি দলিল

Share:

নিজস্ব প্রতিনিধি: তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর নামে থাকা একাধিক স্থাবর সম্পত্তির নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সম্পত্তির উৎস, আর্থিক লেনদেন এবং কী ভাবে এই সম্পত্তি করলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার হাতে এসেছে জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে থাকা একাধিক সম্পত্তির দলিল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে জমি, ফ্ল্যাট-সহ বিভিন্ন স্থাবর সম্পত্তির কাগজপত্র রয়েছে। এই সম্পত্তিগুলির প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং কীভাবে সেগুলি অধিগ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী সূত্রের দাবি, জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর নামে থাকা সম্পত্তির পরিমাণ এবং তাঁর সঙ্গে আয়-ব্যয়ের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে বা ভয় দেখিয়ে কোনও সম্পত্তি দখল বা হাতিয়ে নেওয়া হয়েছিল কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

আরও পড়ুন: SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

উদ্ধার হওয়া দলিলের ভিত্তিতে সংশ্লিষ্ট সম্পত্তিগুলির বাজারমূল্য, অবস্থান এবং সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে। তদন্তের প্রয়োজনে ওই সম্পত্তির সঙ্গে যুক্ত অন্য ব্যক্তি, সংস্থা বা আর্থিক লেনদেনের তথ্যও যাচাই করা হতে পারে বলে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিকদের মতে, উদ্ধার হওয়া এই নথিগুলি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে। বর্তমানে প্রতিটি দলিল বিস্তারিতভাবে পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়