কলকাতা-সাগরের মধ্যে শুরু হতে চলেছে রাত্রিকালীন জাহাজ চলাচল

এবার কলকাতা (Kolkata) ও সাগরের মধ্যে রাতে জাহাজ চলাচল শুরু করতে চলেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখ্যার্জি বন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা (Kolkata) ও সাগরের মধ্যে রাতে জাহাজ চলাচল শুরু করতে চলেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখ্যার্জি বন্দর। সোমবার বন্দর চেয়ারম্যান বিনীত কুমার এ কথা জানিয়েছেন। হলদিয়ার পর কলকাতা ও সাগরের মধ্যেও রাতে জাহাজ চলাচল শুরু করা হতে চলেছে বলে তিনি জানান। আর তার জন্য ‘নাইট নেভিগেশন সিস্টেম’ তৈরির কাজ চলছে। এই কাজে সহযোগিতা করছে চেন্নাই আইআইটি। মাস ছয়েকের মধ্যেই এই পথে রাতে জাহাজ চলাচল শুরু হবে বলে আশাবাদী তিনি। কলকাতা ও সাগরের মধ্যে রাতে জাহাজ চলাচল রাজ্যে নতুন লগ্নি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান বন্দর চেয়ারম্যান। বুধবার কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে বন্দর কর্তৃপক্ষের এমন ঘোষণা বাংলার বাণিজ্যের ক্ষেত্রে লগ্নি টানতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভাসমান ক্রেনের সাহায্যে মাঝসমুদ্রে পণ্য ওঠানো-নামানো, বার্থগুলির যান্ত্রিকীকরণ, ‘মাই পোর্ট’ অ্যাপ ও শুল্ক-সহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বান্ধব পরিকাঠামো চালু করায় বন্দরের আয় অনেকটাই বেড়েছে। বন্দর চেয়ারম্যান জানান, ২০-২১ আর্থিক বর্ষে ১২০ কোটি টাকা লাভ করেছে কলকাতা বন্দর (Kolkata Port)। আয় বৃদ্ধি হয়েছে  ১৫ শতাংশ। ডিজিটাল ব্যবস্থা চালু ও আধুনিকীকরণের ফলেই এই ব্যবসা বৃদ্ধি হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বন্দর চেয়ারম্যান জানান, কলকাতা বন্দর সম্প্রতি ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি মিলেছে কাজের সুবিধা ও পরিবেশের কারণে।  তিনি জানান, এর আগে টাটা স্টিল, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, অ্যাডোবের মতো দেশের প্রথম সারির কর্পোরেট সংস্থারা এই স্বীকৃতি পেয়েছে। এবার দেশের সেরা ১০০টি সংস্থার তালিকায় আমরাও নাম তুলেছি।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের