Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাস্তার গুণগত মান নিয়ে আপোস নয়, পথশ্রী প্রকল্পে কড়া নির্দেশ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ দিল নবান্ন। গুণগত মান নিয়ে কোন আপোস করা চলবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। এর  উদ্দেশ্য একটাই, রাস্তার মান বৃদ্ধি করা। মানের উন্নতি হলে দীর্ঘ সময় ধরে রাস্তাগুলো ভাল রাখা সম্ভব হবে । চলতি বছর টানা বর্ষায় রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছিল। জল জমেছিল বহু স্থানে। জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তাঘাটের কঙ্কালসার চেহারা। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তা তৈরির সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। তাই সামান্য বৃষ্টিতেই বেরিয়ে পড়ে পথের হাড় জিরজিরে চেহারা।  এই বিষয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য।

বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেটে  রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্প কী ভাবে গ্রামীণ এলাকার অর্থনীতির উন্নতিতে সহায়ক হয়েছে। আগামী অর্থবর্ষে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন চন্দ্রিমা। এই টাকায় গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা তৈরি করা হবে। এর জেরে গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

এদবার রাস্তার উন্নয়নেই যাতে কোনও ঘাটতি না থাকে সেই নির্দেশই দিয়েছে নবান্ন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাস্তার গুণগত মানের সঙ্গে কোনওরকম আপোস করা চলবে না। পুজোর আগে ও পরে প্রবল দুর্যোগে রাস্তাঘাটের যা দশা হয়েছিল, তারপরে এমন সুখবরে আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী । গ্রামীণ এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য পথশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে প্রথমবার এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের