আর নয় 0.5 Percent হারে Stamp Duty, দিতে হবে মাত্র ১ হাজার টাকা

পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের ওপর 0.5 Percent হারে যে Stamp Duty ছিল তা প্রত্যাহার করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই লোকসভার নির্বাচন(General Election 2024)। ঠিক তার আগে বাংলার উচ্চবিত্ত(Upper Class) ও উচ্চ মধ্যবিত্তদের(Upper Middle Class) জন্য বেশ বড়সড় ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ছিল রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেট(State Budget) পেশ করার দিন। সেই মতো এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। সেখানেই তিনি ঘোষণা করেন পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের ওপর 0.5 Percent হারে যে Stamp Duty ছিল তা প্রত্যাহার করা হচ্ছে এবং পরিবর্তে ওইসব ক্ষেত্রে মাত্র ১ হাজার টাকা করে Stamp Duty লাগু করা হচ্ছে তা সে সম্পত্তির মূল্য যাই হোক না কেন। সন্দেহ নেই এই ঘোষণা বাংলার উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাও লাভবান হবেন।

লাভের জায়গা ঠিক কোথায়? ধরে নেওয়া যাক কোনও বাড়ি বা জমির বর্তমান বাজারদর ৩০ লক্ষ টাকা। সেক্ষেত্রে বর্তমান Stamp Duty আইন অনুযায়ী এই সম্পত্তি দানপত্র করার ক্ষেত্রে 0.5 Percent হারে কর দিতে হতো। সেক্ষেত্রে করের পরিমাণ দাঁড়াতো ১৫ হাজার টাকা। কিন্তু এদিনের রাজ্য বাজেটের ঘোষণার পরে সেই করের পরিমাণ দাঁড়াচ্ছে মাত্র ১ হাজার টাকা। অর্থাৎ সাশ্রয় ১৪ হাজার টাকার। একই সঙ্গে এদিনের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী Motor Vehicles Act’র অধীনে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে Life Time Tax ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে Tax লাগু করার প্রস্তাবনাও রেখেছেন। যদিও সেই কম হারের পরিমাণ ঠিক কত হবে তা তিনি জানাননি।

একই সঙ্গে তিনি রাজ্যের হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের প্রদেয় Luxury Tax’র বকেয়া থেকে মুক্তি দিতে Settlement of Dispute বা SOD স্কিম চালু করার প্রস্তাবও রাখেন। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের ওপর পেনাল্টি ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। চন্দ্রিমার ঘোষণা অনুযায়ী এই পদক্ষেপের ফলে রাজ্যের অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় ৫,০০০ হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সুবিধা হবে এবং তাদের ব্যালান্স শীট আনুষঙ্গিক দায়মুক্ত হবে।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের