‘পেগাসাসের দরকার নেই, নিজেই পেগাসাস হয়ে বসে রয়েছেন’, মোদিকে খোঁচা মমতার

সব স্কিম পেতে হলে বিজেপি কে দূর করুন। বিজেপি যাবে তৃণমূল থাকবে। আমরা CAA করতে দেব না, NRC করতে দেব না - আশ্বাস মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার ধুবুলিয়ার মাটি থেকে দিল্লিতে বসে থাকা দেশের প্রধানমন্ত্রীকে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদিকে(Narendra Modi) নিশানা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, ‘কাউকে কাউকে ফোন করে বাজারে ছেড়ে দেন। তাহলে সিক্রেট কী রইল। পেগাসাসের দরকার নেই। নিজেই পেগাসাস(Pegasus) হয়ে বসে রয়েছেন। যাঁর সঙ্গে কথা বলছেন তিনিও এই সরকারের স্বাস্থ্যসাথী পান, লক্ষ্মীর ভাণ্ডার পান। একজনকে আমি চিনি কিন্তু, নাম বলব না। কারও জন্যই কিছু করেনি বিজেপি। তৃণমূল থাকলে কোনও প্রকল্প বন্ধ হবে না। দেশে বেকারত্ব বেড়েছে মোদির আমলে। যাদের প্রধানমন্ত্রী ফোন করছেন তাঁরাই লক্ষ্মীর ভাণ্ডার পান। মনে রাখবেন বিজেপি(BJP) হল একটা দাঙ্গাবাজ পার্টি। গত পরশু দিনই মণিপুরে একজন খুন হয়েছে। তাদের মধ্যে একজন আবার বাঙালি। বিলকিস বানু, হাতরাস, গুজরাটের কথা মনে আছে?’

এরপরেই মমতা বিজেপিকে হটাবার ডাক দিয়ে বলেন, ‘আজ আমি প্রথম প্রচার শুরু করলাম। কৃষ্ণনগরের মাটি দিয়ে। যদি ভাল রেজাল্ট করি আমি, এখানে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। বিজেপি এলে একটা কথাও বলতে দেবে না। গত ১২ বছর ধরে আমরা বাংলার ক্ষমতায় আছি। কোনও অত্যাচার হয়েছে? ভাল থাকতে হলে বিজেপিরে দূর করুন, সব স্কিম পেতে হলে বিজেপি কে দূর করুন। বিজেপি যাবে তৃণমূল(TMC) থাকবে। আগে বলেছিল আপ কে বার ২০০ পার। কতোয় এসে থেমেছিল? ৭৭। এবার বলছে ৪০০ পার। আমি বলি আগে ২০০ পার করে দেখাও। তারপর বাকিটা সাঁতরে পার হওয়ার কথা ভেবো। মতুয়া বন্ধুরা আমার ওপরে ভরসা রাখুন। কারও নাগরিকত্ত যেতে দেবে না। আমরা, আপনারা সবাই নাগরিক। আমরা CAA করতে দেব না, NRC করতে দেব না। কাউকে নতুন করে উদ্বাস্তু করতে দেব না। মোদির গ্যারেন্টি জিরো, আমাদের গ্যারেন্টি মানুষই হিরো।’

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের