আরজি কর কাণ্ডের জের, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক মাস যাবৎ খবরের পাতায় প্রতিদিন রুটিনমাফিক জায়গা করে নিয়েছে আরজি কর কাণ্ড(RG Kar Incident)। এই কাণ্ডের রেশ‌ ধরেই মেডিকেল কলেজের অভ্যন্তরের একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। এক সমস্যার জাল খুলতে না খুলতেই সৃষ্টি হচ্ছে অন্য জট। তবু হাল ছাড়তে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দারা(CBI)। তাঁদের যথাসাধ্য সাহায্য করছে রাজ্য সরকার(West Bengal Government)। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সিবিআইকে সব দিক থেকেই সাহায্য করছে রাজ্য সরকার একথা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ অবৈধ উপায়ে পাওয়া এজেন্সির কাজের বরাত বাতিল করল হাইকোর্ট

অন্যদিকে ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি মেডিকেল কলেজেই যাতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। সেই নির্দেশ মেনেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে(North Bengal Medical College and Hospital) বাড়ানো হল নিরাপত্তা। মেডিকেল কলেজে বসতে চলেছে হাই সিকিউরিটি ডোর(High Security Door)। ফিঙ্গার প্রিন্টেই খুলবে এমন ২৮টি দরজা বসানো হচ্ছে। দরজার সামনেই থাকবে বায়োমেট্রিকের ব্যবস্থা।

আরও পড়ুনঃ রাজ্যে চিকেনের চাহিদা মেটাতে খুলছে অত্যাধুনিক ফ্যাক্টরি

এছাড়াও কলেজ ক্যাম্পাসে আরও ৪১টি সিসিটিভি লাগানো হবে। এরপর দুই ধাপে মোট ২১০টি সিসিটিভি বসানো হবে। এর পাশাপাশি ৬০ জন অতিরিক্ত বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, এর ফলে মোট নিরাপত্তাকর্মীর সংখ্যা হবে ১৪০। এর আগে নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল ৮০। এছাড়াও জানা গিয়েছে, কলেজে ৫০টি নতুন শৌচাগার নির্মাণ করা হচ্ছে যার মধ্যে ৪২টির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা আগের তুলনায় জোরদার হওয়ায় বেজায় খুশি সেখানকার ডাক্তারি পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ অনেকটাই এগিয়েছে। আগামীতেও নিরাপত্তার স্বার্থে একাধিক সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হবে, জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন