উত্তরবঙ্গের মানুষকে বড় উপহার মমতার, রাস্তায় নামছে ৫০ নতুন সরকারি বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের অবহেলাতেই থমকে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন। তাই উত্তরবঙ্গের মানুষদের যাতে কোন অসুবিধা না  হয় সেইজন্য পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে আমজনতার সুবিধার্থে    ৫০টি নতুন বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রায় ৯ কোটি টাকা ব্যয় করে পরিবহণ দপ্তরের থেকে নিগমকে এই বাসগুলি দেওয়া হবে। 

 মূলত উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয় সেইজন্য  এই পদক্ষেপ নিয়েছে পরিবহণ দপ্তর। শুধু নতুন বাসই নয় সেইসঙ্গে হবে কর্মী নিয়োগও। বর্তমানে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে এনবিএসটিসির পক্ষে  কিছু জায়গার ডিপো চালানোও এখন দায় হয়ে পড়েছে। অনেকটাই কম অফিসের কর্মী, চালক  এবং  কন্ডাক্টর। এই পরিস্থিতিতে অনেকদিন ধরেই উঠেছিল নিয়োগের দাবি । আর এবার এনবিএসটিসির সেই দাবি মেনেই কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।  

এই প্রসঙ্গে এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন,’ আমরা আগেই গাড়ি চেয়েছিলাম। সেইজন্য একলপ্তে গাড়ি কিনছে পরিবহন দপ্তর । আর সেখান থেকে আমরা পাব মোট ৫০ টি বাস। সেইসঙ্গে এই খাতের জন্য ৯ কোটি টাকা অনুমোদন পেয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই বাসগুলি উত্তরবঙ্গের রাস্তায় নামানো হবে।’ বলা বাহুল্য, কোভিড পরবর্তী সময়ে এনবিএসটিসি ৭০টিরও বেশি বাস কিনে ধাপে ধাপে রাস্তায় নামিয়েছে। আর এবার রাস্তায় নামতে চলেছে আরও ৫০ টি বাস। তাতে বেশ উপকৃত হবে উত্তরবঙ্গের বাসিন্দারা। 

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার