একাধিক অনিয়মের অভিযোগে রায়গঞ্জে নার্সিংহোম বন্ধ করল স্বাস্থ্য দফতর

সরকারি নিয়ম ও বিধি নিষেধের তোয়াক্কা না করে চলছিল রায়গঞ্জ (Raiganj) শহরের উকিলপাড়া এলাকার এক নার্সিংহোম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি নিয়ম ও বিধি নিষেধের তোয়াক্কা না করে চলছিল রায়গঞ্জ (Raiganj) শহরের উকিলপাড়া এলাকার এক নার্সিংহোম। অবশেষে স্বাস্থ্য দফতররের কর্তারা বন্ধ করে দিলেন সেই নার্সিংহোম। আগামী ১৫ দিনের জন্য এই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। দু সপ্তাহের মধ্যে পরিকাঠামো ঠিক না করলে ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হবে বলে জানান জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহরের উকিলপাড়া এলাকার ‘নিবেদিতা সেবাসদন’ নার্সিংহোমে রোগী ভর্তির ক্ষেত্রে এবং ব্যবস্থাপনায় সরকারি নিয়ম ও নির্দেশিকা মান হচ্ছিল না। আর সেই বিষয়টি নজরে আসে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের। ওই নার্সিংহমে সরেজমিনে খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের কর্তা ও আধিকারিকরা। এরপর নিয়ম না মানার অভিযোগের সত্যতা পাওয়ায় নার্সিংহোমটিকে বন্ধ রাখার নির্দেশ দেন তাঁরা। বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা জানান, দীর্ঘদিন ধরে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ সরকারি অনুমোদনের থেকে বেশি শয্যায় রোগী ভর্তি নিচ্ছিলেন। পাশাপাশি, একাধিক ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অমান্য করা হচ্ছিল ওই নার্সিংহোমে। পূরণকুমার শর্মার কথায়, ‘এর আগে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ ও জরিমানাও করা হয়। ১৫ দিনের মধ্যে সরকারি নির্দেশিকা মেনে ওই নার্সিংহোমের পরিকাঠামো ফেরানো না হলে, সেটির লাইসেন্স বাতিল করা হবে।’

অন্যদিকে স্বাস্থ্য দফতরের তরফে নার্সিংহোম বন্ধ করে দেওয়ার পর সেখানে চিকিৎসাধীন থাকা রোগীদেরকে অন্য নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছে। কিছু রোগীকে ছুটি দেওয়া হয়েছে। নার্সিংহোমের কর্ণধার তথা রায়গঞ্জ জেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক নারায়ণচন্দ্র পাল নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য দফতরের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে নার্সিংহোমের সবকিছু ঠিকঠাক করা হবে।

(ছবি: প্রতীকী)

আরও পড়ুন: এবার স্বাস্থ্যসাথী কার্ডে করানো যাবে চোখের চিকিৎসা, বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর