ঘাটালের মহকুমা শাসকের নামে ফেসবুকে এক ডজন Fake Profile

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাইবার প্রতারণার ঘটনা ৩-৪ দিন আগেই সামনে এসেছিল। তার জেরে পুলিশের  দ্বারস্থ হন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক বা SDO। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে এল বিস্ফোরক তথ্য। মহকুমা শাসকের নামে ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ খুলে সাধারণ মানুষকে  শুধু প্রতারণাই করা হচ্ছে তাই নয়, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে প্রায় ১২ টির মতো ফেসবুক অ্যাকাউন্ট চলাচ্ছে প্রতারকরা। মহকুমা শাসকের ছবি দিয়ে ‘ট্রু কলারে’ নাম সেভ করেছে প্রতারকরা। এছাড়াও মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে মহকুমা শাসকের ছবি দিয়ে রাখছে প্রতারকরা।

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ঘটনায় ঘাটালের মহকুমার শাসক জানিয়েছেন,’আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ছবি রয়েছে, তা ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপেও তাই। এমনকি ট্রু কলারেও তাই। শুধু আমার নয়, একাধিক আধিকারিকদের সঙ্গে এটা হচ্ছে।  তাই সাধারণ মানুষের  কাছে অনুরোধ কেউ যেন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করে।’

ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে ঘাটালের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে কারা এই প্রতারণার চক্রটি চালাচ্ছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তাই ঘাটাল এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ঘাটালের পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগেও অনেকবার মন্ত্রীদের পড়তে হয়েছে সাইবার প্রতারণায়। আর সেই সাইবার প্রতারণার জেরে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান