সোনালিকে বাংলা আবাস দেওয়া হচ্ছে, এবার জুটতে চলেছে নিজের মাথার ছাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার সোনালি খাতুন–সহ পরিবারকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল। তারপর সেখানে চলেছিল জেলে থাকার নির্মম অভিজ্ঞতা। অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও অন্যান্য সদস্যদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস। সেই লড়াই করতে সুপ্রিম কোর্টে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস। অবশেষে দীর্ঘ সাত মাসের লড়াই শেষে দেশে ফিরিয়ে আনা হয় সোনালি খাতুনকে। বীরভূমে ফিরে হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি খাতুন। তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন পাশে থাকবেন। এবার তাঁকে বাংলা আবাস প্রকল্পে বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হল।

এদিকে কথা দিয়ে সে কথা রাখলেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর এই কথা জানতে পেরে অত্যন্ত খুশি পুশব্যাক হওয়া সোনালি খাতুন। নিজের দেশের মাটিতে ফিরে এখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু সোনালি খাতুন এখন নিজের বাপের বাড়িতে থাকেন। তাঁর নিজের কোনও মাথার ছাদ নেই। তাই তাঁকে সরকারিভাবে জমির পাট্টা এবং বাংলা আবাস যোজনায় বাড়ি নির্মাণ করে দেওয়ার তোড়জোড় শুরু করল বীরভূম জেলা প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোনালি বিবির সঙ্গে দেখা করে এই বিষয়ে আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

অন্যদিকে বাংলায় কথা বলায় দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ করে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করে বলে অভিযোগ। গত ৫ ডিসেম্বর মাঝরাতে মালদহের ইংরেজবাজার থানার অধীনে মহদিপুর বর্ডার দিয়ে ভারতে ফেরানো হয় সোনালি ও তাঁর নাবালক ছেলেকে। তারপর আরও এক পুত্রসন্তানের জন্ম দেন সোনালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নবজাতকের নাম দেন ‘আপন’। এবার তাঁদের পরিবারকে আপন করেই নিলেন। পাইকর এলাকায় বাবার বাড়িতে আছেন সোনালি। অত্যন্ত দুঃস্থ পরিবারের মেয়ে সোনালি। মাত্র দু’শতক জায়গার উপর জরাজীর্ণ মাটির বাড়ি। সেখানে বসবাস করেন বাবা ভোদু শেখ এবং মা জ্যোৎস্নারা বিবি। কিছুটা খড় ও বাকিটা ত্রিপলের ছাউনি। সোনালি ও তাঁর স্বামীর নামে কোনও বাড়ি নেই।

এছাড়া এবার সোনালির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের সভাধিপতি। তিনি নবজাতক আপনকে কোলে তুলে স্নেহের পরশ দেন। আর ফল, সদ্যোজাতকে শীতবস্ত্র এবং আর্থিক সাহায্য করেন। বাংলার আবাস নিয়ে কাজল শেখ সাংবাদিকদের বলেন, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সোনালি যেন বাংলা আবাস প্রকল্পে বাড়ি পায়। এই নিয়ে জেলাশাসক এবং বিডিওর সঙ্গে কথা বলেছি। সোনালির নামে বাড়ি বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু সোনালির নামে এক কাঠা জায়গাও নেই। তাই পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই এলাকায় সরকারি খাস জায়গা দেখার জন্য বলেছি। আর জেলাশাসককে বলে সোনালির নামে পাট্টার ব্যবস্থা করে দেব। সরকারি বাড়ি তৈরি করে দেব।’‌

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের