মন বলছে যাই যাই, মুখে শুধু থেকে যাই

নওসাদ জানিয়েছেন, ‘তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না’, ঠিক যেমনটি বায়রণ জানিয়েছিলেন সাগরদিঘী থেকে জয়ের পরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কে? প্রশ্ন বাংলার(Bengal)। বায়রণ বিশ্বাসের(Bairan Bishwas) পরে এবার কাকে দেখা যাবে জার্সি বদল করতে? সেটাই এখন অধীর আগ্রহে জানতে চাইছে তামাম বাংলা। যদিও ওয়াকিবহাল মহলের নজরে উঠে এসেছে আরও একটি রাজনৈতিক দলের একমাত্র সংখ্যালঘু বিধায়ক। সূত্রের দাবি, কথাবার্তা সবে শুরু হয়েছে। সম্ভবত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে(Bhangar) কী ফল হয় সেটা দেখেই তিনি জার্সি বদলের সিদ্ধান্ত নেবেন। এখন যে কয়দিন জোড়াফুলের বিরুদ্ধে লড়াই করবেন, ততদিন মুখে বলে যাবেন, ‘না যাওয়ার কোনও প্রশ্নই নেই’। বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। মন বলছে যাই যাই, মুখে শুধু থেকে যাই। ভাবছেন তো কাকে নিয়ে বলছি এত কথা! তাহলে শুনুন তাঁর নাম নওসাদ সিদ্দিকি(Nowsad Siddiqqi)। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আইএসএফের(ISF) একমাত্র বিধায়ক এবং বাম-কংগ্রেস-আইএসএফ জোটের একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি। এখন তাঁর নামই ঘুরছে জার্সি বদলের পরের নাম হিসাবে।

আরও পড়ুন পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বায়রণ, নেপথ্যে হামলার সম্ভাবনা

একুশের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস ও আইএসএফ গড়ে তুলেছিল সংযুক্ত মোর্চা। সেই মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে নিয়ে ভাঙড় থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন ফুরফুরা শরিফের পিরজাদা নওসাদ সিদ্দিকি। শুধু জিতেছেন বললে ভুল বলা হবে, ভাঙড়ের বুকে তৃণমূল নেতাদের আধিপত্যকেও রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তিনি। দীর্ঘদিন বাদে ভাঙড়ের আমজনতাও খুশি একজন পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজের তরুণ তুর্কী নেতাকে এলাকার বিধায়ক হিসাবে পেয়ে। আইএসএফ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের মাটি ক্রমশ পিছলে যাচ্ছে দেখেই নওসাদকে নাকি বহুবার তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি দেওয়া হয় মন্ত্রীত্বের টোপও। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়েছেন নওসাদ। কিন্তু বায়রণের দলবদলের পরে এবার আবারও নওসাদের নাম ঘুরে বেড়াচ্ছে রাজ্যজুড়ে। অনেকেই মনে করছেন খুব শীঘ্রই জার্সি বদল করতে পারেন তিনিও। যদিও নওসাদ জানিয়েছেন, ‘তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না’, ঠিক যেমনটি বায়রণ জানিয়েছিলেন সাগরদিঘী থেকে জয়ের পরে।

আরও পড়ুন ধানতলায় ধুন্ধুমার, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট কিশোরের মৃত্যু

কিন্তু প্রশ্ন নওসাদের আসতে সমস্যা কোথায়? সূত্রের দাবি, নওসাদ দক্ষ সংগঠক ও নেতা। ভাঙড়ের তৃণমূলে নেতাদের দাদাগিরি তিনি মেনে নেবেন না। তাঁদের তিনি মাথার ওপরেও তুলবেন না। ভাঙড়ের মানুষ তাঁর পায়ের তলায় মাটি দিয়েছে। সেই মাটি তিনি সহজে হারাতে দেবেন না। যদিও তাঁর সামনে এখন দুটি চ্যালেঞ্জ। এক, ভাঙড়ের মাটি পুনঃরুদ্ধারে তৃণমূলের তরফে নামানো ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ঠেকিয়ে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে দুটি পঞ্চায়েত সমিতি দখল করা এবং দুই, রাজ্যের অনান্য জেলাগুলিতেও আইএসএফের খাতা খোলা। প্রথম কাজটি যতটা না কঠিন তার থেকেও বেশি কঠিন দ্বিতীয় কাজটি। এটা নওসাদ নিজেও ভালই বোঝেন। তাই আপাতত অপেক্ষার পালা। পরে ধীরে সুস্থে পদক্ষেপ।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ