ধানতলায় ধুন্ধুমার, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট কিশোরের মৃত্যু

গরু চোরদের উদ্ধারে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। তার জেরে দ্রুত বার হতে গিয়ে পুলিশের গাড়ির ধাক্কা ৩জনকে। তাতেই মৃত্যু হয় কিশোরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোরু চুরির(Cattle Theft) অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়া(Nadia) জেলার ধানতলা থানার(Dhantala PS) কুলগাছি(Kulgachi) এলাকা। জনরোষের হাত থেকে চুরির ঘটনায় অভিযুক্তদের উদ্ধারে গিয়ে আক্রমণের মুখে পড়ল খোদ পুলিশ। দ্রুত এলাকা ছাড়তে গিয়ে ঘটে বিপত্তিও। অন্ধকারে গাড়ি ঘোরাতে গিয়ে পুলিশের গাড়ি ধাক্কা মারে ৩জনকে। তাঁদের মধ্যে ছিল এক কিশোরও। তাঁকে পিষ্ট হতে হয় পুলিশের গাড়ির চাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। আর তারপরেই সেই ঘটনাকে ঘিরেও জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে ওঠে এলাকা।  

আরও পড়ুন কেন বায়রণকেই বাছা হল, অধীরকে প্রশ্ন বামেদের

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ধানতলা থানার কুলগাছি এলাকায় গোরু চুরি ঘটনা ঘটেছিল। সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চুরির ঘটনায় পাশের গ্রামের এক ব্যাক্তি ও তার ছেলেকে ধরে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানতলা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে চোর সন্দেহে আটক করা দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে শুরু হয় পুলিশ জনতা ধ্বস্তাধ্বস্তি। গণ্ডগোলের মধ্যে হঠাৎই পুলিশ গাড়ি গতি বাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তখনই পুলিশের গাড়ির তলায় পড়ে যায় তিনজন। তাতে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরের। তার নাম আকাশ রায়(১৫)। আহত হয় আরও ২ যুবক। এরপর জনতার ক্ষোভের বাঁধ ভাঙে। উত্তেজিত জনতা পুলিশ গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহত ২ যুবকের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত দুই পুলিশ কর্মী রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন।

মুখ্যমন্ত্রীকে টার্গেট! যন্তর মন্তরে নাশকতার ছকে STF-এর হাতে বিস্ফোরক তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?জানুন

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম