রেনু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় স্বামীর দুই সঙ্গী গ্রেফতার

হাত কেটে নেওয়ার সময়  ধৃতদের মধ্যে একজন রেনুর মুখ চেপে ধরেছিল এবং একজন পা চেপে ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: নার্স রেনু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় এবার আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। রেনুর স্বামী শেখ মহম্মদের দুই সঙ্গীকে গ্রেফতার করল তদন্তকারীরা। ঘটনার সময়  ধৃতদের মধ্যে একজন রেনুর মুখ চেপে ধরেছিল এবং একজন পা চেপে ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম আশরাফ আলি শেখ ও হাবিব শেখ। তারা মুর্শিদাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে তল্লাশি অভিযান চালিয়ে আশরাফ ও হাবিবকে গ্রেফতার করে তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃত দুজনকে টাকা দিয়ে সুপারি হিসাবে আনা হয়েছিল। ঘটনার পর পুলিশকে রেনু খাতুন জানিয়েছিলেন, তাঁর স্বামীর সঙ্গে আরও দুজন ছিল, যারা হাত কাটতে সাহায্য করেছে। এর পর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। স্বামী শেখ মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে আশরাফ ও হাবিবের নাম পায় তদন্তকারীরা। এর পর দুজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারীরা। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল পাঁচ। এই ঘটনায় এখনও পর্যন্ত আরও একজন অধরা বলে জানা গিয়েছে। যে কিনা অভিযুক্ত স্বামীর আত্মীয়। সেই ব্যক্তি ওই দুই সুপারিকে টাকা দিয়ে আনতে সহযোগিতা করেছিল। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য শনিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা পেশায় নার্স রেণু খাতুনের ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শেখ মহম্মদের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে  এবং তার বাবা-মাকে গ্রেফতার করেছে আগেই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এর পর বৃহস্পতিবার স্বামীর দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও রয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের