‘শপথ অসাংবিধানিক’! সায়ন্তিকা এবং রেয়াতকে চিঠি পাঠালেন রাজ্যপাল

রাজ্যপাল সি ভি আনন্দ বসু সায়ন্তিকা ও রেয়াতকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁদের শপথ ‘অসাংবিধানিক’। শুনিয়েছেন শাস্তির কথাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় সবাই ভেবে নিয়েছিলেন Chapter is Closed। সোম দুপুরে রাজ্যপাল(Governor of West Bengal) বুঝিয়ে দিলেন, কিছুই হয়নি Closed। চলতি বছরে লোকসভা নির্বাচনের সময়েই রাজ্যের ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেই দুই বিধানসভা কেন্দ্র হল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনা জেলার বরানগর। সেই দুই কেন্দ্র থেকে জয়ী হন যথাক্রমে রেয়াত হোসেন সরকার(Reyat Hossain Sarkar) ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee)। দুইজনই তৃণমূল প্রার্থী। সেই দুইজনের শপথ নিয়ে জটিলতা তুঙ্গে উঠেছিল রাজ্য রাজনীতিতে। তবে শেষ পর্যন্ত দুই বিধায়ককে রাজ্য বিধানসভায় শপথ বাক্য পাঠা করানোর অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। আজ অর্থাৎ সোমবার তিনিই আবার দুই বিধায়ককে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁদের শপথ ‘অসাংবিধানিক’। অর্থাৎ দুই বিধায়কের শপথ নিয়ে নতুন করে জটিলতার জন্ম হল।

এদিন সায়ন্তিকা ও রেয়াতকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল জানিয়েছেন, তাঁদের শপথ অসংবিধানিক ভাবে হয়েছে। আর তাই তাঁরা যদি রাজ্য বিধানসভায় কোনও ভোটাভুটিতে অংশ নেন তাহলে তাঁদের শাস্তিও হবে। কী শাস্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজ্যপাল বোস মোট ৩৭টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, স্পিকারের এক্তিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথবাক্য পাঠ করানোর। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন, চিঠিতে তা সায়ন্তিকা-রেয়াতের কাছে জানতে চেয়েছেন বোস। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না করান, তবে তা অসাংবিধানিক। এ ক্ষেত্রে দুই বিধায়কের ৫০০ টাকা জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে। স্পিকারকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন সায়ন্তিকা।

উল্লেখ্য, গত ৫ জুলাই রাজ্য বিধানসভায় এই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপাল বোস শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। বোস চিঠিতে জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। যদিও দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর পরে বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়েছিলেন, যে হেতু বিধানসভার অধিবেশন চালু আছে, তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেতে পারে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা-রেয়াতকে।

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

সাতসকালে জলাশয় থেকে নববিবাহিতা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায়

বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দিতে কাবু? বাড়িতে বানান ‘ইমিউনিটি বুস্টার’ চ্যবনপ্রাশ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

মাছ-মাংস ফেল মেরে যাবে, বাড়িতে বানিয়ে নিন কচুর কোর্মা

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির