বাড়ির সামনে বস্তাবন্দি প্রবীণ দম্পতির নলিকাটা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী মেমারি

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি : বাড়ির সামনেই পড়েছিল বস্তা। দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু-চরক গাছ। বস্তা থেকে বেরিয়ে এল বৃদ্ধ দম্পতির নলিকাটা দেহ। প্রবীণ দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে (Memari)। মৃতরা হলেন মুস্তাফিজুর রহমান (৬৬) ও মমতাজ পারভিন (৫৬)।

জানা গিয়েছে, মেমারির কাশিয়াড়া কাজিপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধ দম্পতি ছেলে আসিফের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। বুধবার সকালে বাড়ির সামনে স্থানীয়রা একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন। বাড়ির আশে পাশে কাউকে না দেখতে পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই বস্তাটির মুখ খুললে চমকে ওঠেন। বস্তা থেকে বেরিয়ে আসে নলিকাটা ২টি দেহ। দ্রুত খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে তাড়াতাড়ি পৌঁছেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ওই দম্পতির ছেলের কোনও খোঁজ নেই। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভিতরেই গলা কেটে খুন করা হয়েছে বৃদ্ধ দম্পতিকে। তারপরেই বাড়ির ভিতরেই দেহ বস্তাবন্দি করে বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিন ছেলে আসিফের সঙ্গেই থাকতেন। কিন্তু ঘটনার পর থেকে ছেলের কোনও খোঁজ নেই।  কে বা কারা এই দম্পতিকে খুন করেছে তা জানার চেষ্টা করবে পুলিশ। এই ঘটনায় ছেলের ভূমিকা কী সবটাই খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি জানতে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের