জামাইয়ের বাড়িতে গুলিবিদ্ধ শাশুড়ি, আততায়ী কে? ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা : অসুস্থ নাতিকে দেখতে এসে গুলিবিদ্ধ এক মহিলা। গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কে বা কারা গুলি করেছে? গুলি ছোঁড়ার নেপথ্যে কারণ কী ? সবটাই জানার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, ওকড়াবাড়ির বাসিন্দা মর্জিনা বিবি নাতির অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে এসেছিলেন। দিনহাটার গিটার দহ গ্রাম পঞ্চায়েতের রথীনন্দন এলাকায় মেয়ের শশুর বাড়ি। সেখানেই রাতে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে এই বিকট শব্দে ঘুম ভেঙ্গে গিয়েছিল মর্জিনা বিবির। আচমকাই বুঝতে পারেন তার ডান হাত থেকে রক্ত পড়ছে। টিনের দেওয়াল ফুটো করে ঘরের মধ্যে একটি গুলি ঢুকে তার হাতে লেগেছে। কিন্তু এত রাতে আচমকা কে গুলি চালালো তা বুঝতে পারা যায়নি। মর্জিনা বিবিকে কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, নাকি লক্ষ্য ছিল অন্য কেউ? আপাতত ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। গুলি চালানোর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রথমে আহত অবস্থায় মর্জিনা বিবিকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহাকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তর করে দেওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজে। সেখানেই তার চিকিৎসা চলছে। গুলিতে ইতিমধ্যেই বের করা হয়েছে। কিন্তু কেন এত রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না। স্থানীয়দের পাশাপাশি পরিবারের লোকদের জিজ্ঞেস করা হচ্ছে। ওই পরিবারের সঙ্গে বা মহিলার সঙ্গে কারোর অশান্তি ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

বিদেশে নয় এসএসকেএমে চোখের চিকিৎসা করাতে হবে, অভিষেককে নির্দেশ কলকাতা হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে