মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে হবে ‘টোটো-সুমারি’, বসবে ‘QR Code’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসছে সারা রাজ্যের জন্য একটি নির্দিষ্ট টোটো নীতি। হবে ‘টোটো-সুমারি’। সব টোটোতে বসবে ‘QR Code’।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা রাজ্যে এই মুহূর্তে ঠিক কত টোটো রয়েছে, এর কতগুলি বৈধ আর কতগুলি অবৈধ, এর সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য কারও কাছেই পাওয়া যাবে না। রাজ্যজুড়ে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে বা পুরসভা এলাকায় ঠিক কত টোটো চলছে, তার পূর্ণাঙ্গ তথ্য কারও কাছেই চাইলে পাওয়া যাবে না। তবে বেসরকারি মতে রাজ্যজুড়ে ২০ থেকে ২২ লক্ষ অবৈধ টোটো রয়েছে। সেই কারণেই শহর হোক বা গ্রাম, রাজ্যের সর্বত্রই রাস্তাঘাটে এখন টোটোর দাপট দেখা যায়। এবার সেই ‘বেলাগাম’ যানকে লাগাম পরাতে তৎপর হল রাজ্যের পরিবহণ দফতর(West Bengal State Transport Department)। আর সেটাও হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে। আসছে সারা রাজ্যের জন্য একটি নির্দিষ্ট টোটো নীতি(Toto Policy)। তবে তার আগে হবে ‘টোটো-সুমারি’(Toto Census)। তারপর সব টোটোতে বসবে ‘QR Code’। রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি পুরসভা কিংবা নির্দিষ্ট কোনও পঞ্চায়েত এলাকার কোথায় কত টোটো চলছে, তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হবে ‘টোটো-সুমারি’তে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডের জেরে, রাজ্যে সিভিক নিয়োগ প্রক্রিয়ায় পদ্ধতি বদলের সম্ভাবনা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, টোটো মোটর ভেহিকল আইনের আওতায় না পড়লেও বিকল্প উপায়ে তা নথিভুক্তির কাজ শুরু হবে। তারপর সমস্ত টোটোতে বসবে ‘QR Code’। সেই কোড স্ক্যান করলেই টোটোর মালিকের যাবতীয় তথ্য, চলাচলের পরিধি সহ সমস্ত বিবরণ সামনে চলে আসবে। সেই সঙ্গে অন্যান্য গাড়ির মতো বিশেষ নম্বর সম্বলিত স্টিকারও দেওয়া হবে টোটোগুলিকে। শুধু তাই নয়, বাস বা অটোর যেমন নির্দিষ্ট রুট পারমিট থাকে, টোটোর ক্ষেত্রেও আগামী দিনে সেভাবেই যাতায়াতের পরিসর বেঁধে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, রাজপথের মসৃণ গতি সুনিশ্চিত করতে হবে। টোটোর জন্য রাস্তায় যানবাহনের গতি অবরুদ্ধ হয়ে পড়ছে বলে ভূরি ভূরি অভিযোগ আসছে। তাই আইন মেনে টোটোকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ শুরু হয়েছে। এর ফলে টোটো চালকদের জীবন জীবিকা কোনওভাবেই ব্যাহত হবে না। বরং আরও উন্নত পরিষেবার লক্ষ্যে রাজ্য সরকার তাদের সবরকম সহায়তা করবে।

আরও পড়ুন, বাগডোগরায় ৬ শিবভক্তকে পিষে দিল স্করপিও, ছাতনায় ট্রাক পিষল ২জনকে

প্রশাসন সূত্রে খবর, গত ৬ অগস্ট মুখ্যমন্ত্রী নবান্নে রাজ্যের পরিবহণমন্ত্রী, সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে যে বৈঠক করেন সেখানেই পুলিশের তরফে অভিযোগ করা হয়, যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য কিংবা জাতীয় সড়কে যাত্রী নিয়ে ছুটছে টোটো। প্রায়শই দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, টোটোর দৌরাত্ম্যে যাত্রী হারাচ্ছে বাস, অটো সহ বিভিন্ন গণপরিবহণ। সরকারকে রোড ট্যাক্স জমা দিয়ে যাত্রী পরিষেবা দেয় অটো, বাস ইত্যাদি। কিন্তু রাস্তায় চলা লক্ষ লক্ষ টোটো থেকে রাজ্য সরকারের কোনও আয় নেই। এই প্রেক্ষাপটে রাজ্যজুড়ে টোটো নিয়ন্ত্রণের তোড়জোড় শুরু হয়। ‘QR Code’ এবং বিশেষ স্টিকার তৈরির দায়িত্বে থাকবে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর। ওই দফতরই টোটো-সুমারির ভিত্তিতে তথ্যভাণ্ডার তৈরি করবে এবং প্রযুক্তিগত যাবতীয় সাহায্য করবে। পাশাপাশি টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে। পরবর্তী সময়ে পুলিশকে তা ব্যবহারের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ, এখন যেমন মোবাইলে আঙুল ছুঁইয়ে ট্রাফিক পুলিশ কোনও নির্দিষ্ট গাড়ির যাবতীয় তথ্য পেয়ে যান, আগামী দিনে সেভাবেই রাজ্যের সমস্ত টোটোর ‘ঠিকুজি’ প্রস্তুত রাখতে চাইছে সরকার।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার