বোলপুরে তিন জনকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার বাড়ির বৌ

Share:

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় বাড়ির বৌকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়। একইসঙ্গে ধৃত ওই মহিলার প্রেমিককেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির বৌ স্মৃতি বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের সঙ্গে। একই পরিবারের তিন জনকে পুড়িয়ে মারার ঘটনা সামনে আসার পর স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেন স্মৃতি বিবি। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, স্মৃতি বিবির প্রেমিক চন্দনের খোঁজ মিলেছে। চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত স্মৃতি বিবিকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার পর বোলপুর গ্রামে যায় ফরেনসিক দল। আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুলাই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাড়ির বাইরে থেকে কেরোসিন তেল ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয় আব্দুল আলিমের বাড়িতে। অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান আব্দুল আলিম ও তাঁর স্ত্রী কেরিমা বিবি ও তাদের ছেলে আয়ান শেখ। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যান আব্দুল করিমের বড় ছেলে ওয়াসিম আখতার। আব্দুলের ভাইয়ের বৌ এই ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি। পুলিশের কাছে স্মৃতি স্বীকার করেছেন, হাতুড়ে ডাক্তারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঢাকতেই এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন স্মৃতি।

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?