রাজনৈতিক কারণে খুন নন মন্মথ, জানালেন ছেলে

সোমবার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে শুটআউটের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সকালে একজনকে গ্রেফতার করে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি ব্যবসায়ীকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে শুটআউটের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সকালে একজনকে গ্রেফতার করে তদন্তকারীরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী। মঙ্গলবার সকালে দত্তপুকুর থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর নতুনপাড়ার খেজুরতলায় মন্মথ মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। মৃত ব্যবসায়ী মন্মথ মণ্ডল বিজেপি কর্মী বলে দাবি করেছে গেরুয়া শিবির। যদিও মৃতের রিবারের দাবি, রাজনৈতিক কারণে এই খুন হয়নি।

সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ মন্মথ মণ্ডল নামে ওই ব্যবসায়ী দত্তপুকুরের কাশিমপুর নতুনপাড়ার খেজুরতলা এলাকায় রাস্তা দিয়ে একাই যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে দু-রাউন্ড গুলি চালায়। এমনকি ওই ব্যবসায়ীর মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথা ও বুক লক্ষ্য করে চালানো হয় গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মানিকের নাম রয়েছে এফআইআরে। তদন্তকারী আধিকারিকরা ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে জানার চেষ্টা করছে। খুন হওয়া ব্যবসায়ী মন্মথ মণ্ডলের ছেলে কমলেশ মণ্ডল জানান ধৃত ওই ব্যক্তি এবং আরও কয়েকজন নিয়মিত তাঁর বাবাকে হুমকি দিত। কমলেশ বলেন, ‘কারা বাবাকে গুলি করেছে তা বলতে পারব না। তবে রিপন শীল, মানিক ব্যাপারী এবং সুরজিৎ রায় প্রতিনিয়ত বাবাকে হুমকি দিত। তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না বলতে পারব না। তারা পাড়ায় তোলাবাজি করে। তারাই বাবাকে খুনের হুমকি দিত।’

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়