Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াচকে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার যুবক

মঙ্গলবার মালদার কালিয়াচকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিয়াচকে নাবালিকা খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মালদার কালিয়াচকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও বিশদে জানতে চাইছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ করে পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খুন করার পর প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে দেহ ফেলে রেখে চলে যায় অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের সঙ্গে মৃত্যুর ন’দিন আগে ফোনে যোগাযোগ হয় ওই নাবালিকার।  সোমবার প্রথম দেখা করার পর দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। পুলিশ জানিয়েছে, শারীরিক সম্পর্কের পর নাবালিকা ওই যুবককে বিয়ের জন্য বলে। কিন্তু অভিযুক্ত যুবক বিবাহিত। তার দুই সন্তান রয়েছে। নাবালিকার কথা নাকচ করে দেয় অভিযুক্ত। এরপর তাকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। তাকে ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত।

উল্লেখ্য মঙ্গলবার সকালে আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে ধানজমির পাশে পড়ে নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তদন্তকারীরা। ঘটনার তদন্তে মালদা, গাজোল, কালিয়াচক ও ইংরেজবাজার থানার আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের