মালদায় বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু দু জনের

মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরা, বজবজের পর এবার মালদা। মঙ্গলবার সকালে মালদার ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল দু জনের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পরেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় ওই এলাকায় বাজির গুদামে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, মঙ্গলবার সকালে ওই গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যায়। তার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে বাজি কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিন শ্রমিক। জখমদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দমকল। 

উল্লেখ্য গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর রবিবার দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গির চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি তৈরি হত এমন একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় ৩০ হাজার কেজির বেশি বেআইনি শব্দবাজি। গ্রেফতার করা হয় ৩৬ জনকে।

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু