মালদায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত ২

এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বোমা বিস্ফোরণে মৃত্যু রাজ্যে। বৃহস্পতিবার রাতে মালদায় বোমা বাঁধার সময় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের মাঠে বোমা বাঁধা চলছিল। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের ফলে জখম হন মোট ৩ জন। তড়িঘড়ি তাদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুকুলেসুর রহমান। আহত ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অন্যদিকে মালদার চাঁচলের খরবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের দিন গত শনিবার এই স্কুলে গণ্ডগোল হয়েছিল। সেই ভয়াবহ তাণ্ডবের স্মৃতি এখনও দগদগে স্কুলের ভিতরে। ভাঙা অবস্থায় রয়েছে বিদ্যালয়ের পাখা। বোমা উদ্ধারের পর আপাতত ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলে। ঘটনাস্থলে এসেছে খরবা ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই