বীরভূমের মাড়গ্রামে বোমায় জখম হয়েছিল দুই বালক, বুধবার মৃত্যু হল একজনের

বুধবার ভোরে জখম দুই বালকের মধ্যে একজনের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে (Margram) বোমা (Bomb) বিস্ফোরণে (Blast) শুক্রবার (Friday) জখম হয়েছিল দুই বালক। বুধবার ভোরে জখম দুই বালকের মধ্যে একজনের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত বালক শুক্রবার জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন বুধবার ভোরে ওই জখম বালকের মৃত্যু হয়। তদন্তে নেমে এই ঘটনায় ইতিমধ্যে মৃত বালকের দাদু জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। সেখানে থাকালীন শুক্রবার দুই ভাই খেলছিল বাড়ির ছাদে উঠে। সকালে বাড়ির দোতলায় খেলার সময় বল ভেবে বোমা হাতে তুলে নেয় তারা। আর তখনই আচমকা বিস্ফোরণ হয়। তড়িঘরি পরিবারের লোকজন ছাদে উঠে দেখে দুজনের শরীরের বড় অংশ ঝলসে গিয়েছে বোমার অভিঘাতে। এরপর চিকিৎসার জন্য দুই ভাইকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে দুজনকেই গুরুতর অবস্থায় ভর্তি করে নেন চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের। আরেকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল, কোথা থেকে বোমা এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত বালকের দাদুকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও মৃত বালকের পরিবারের দাবি, বোমা নয়, বাজি ফেটেই দুর্ঘটনা ঘটেছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫