রাজ্যে অতি গরমের বলি আরও এক, কালনায় মৃত্যু প্রৌঢ়ের

রাজ্যে অতি গরমের বলি আরও এক। এবার সানষ্ট্রোকে মৃত্যু হল পুর্ব বর্ধমান জেলার কালনা শহরের এক পৌঢ়ের।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে অতি গরমের বলি আরও এক। এবার সানষ্ট্রোকে মৃত্যু হল পুর্ব বর্ধমান জেলার কালনা শহরের এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত প্রৌঢ়ের নাম ঝুরন মহলি। উনষাট বছর বয়স তাঁর। কালনার মধুবন এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে বুধবার সকালে অন্যান্য বেশ কয়েকজনের সংগে কাজে লেগেছিলেন। এদিন কালনা ষ্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে পানা তুলে পরিষ্কার করার কাজ করছিলেন ঝুরন। কাজ করতে করতে আচমকা ওই পুকুরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য হয়ে পড়েন এর পর। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে আর যারা কাজ করছিলেন তাঁরা জড়ো হন। তড়িঘড়ি ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয় কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। সেখানেই চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রৌঢ়ের মৃত্যু নিয়ে তাঁর ভাগ্নে রঞ্জন মহলি বলেন,“আমরা সকাল সাতটার সময় পানা তোলার কাজ শুরু করি। এক ঘন্টা পানা তোলার পর বিশ্রাম নিয়ে ফের কাজ করা হয়। সকাল ৯ টার সময় পুকুরে নামি। কিছুক্ষণ পরেই দেখি মামা নেতিয়ে পড়ে আছেন।” কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার অরূপ রতন করন বলেন, “ওই ব্যক্তি পুকুরে কচুরিপানা পরিষ্কার করছিলেন। সম্ভবত ওই কাজ চলাকালীন অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম