মেট্রো স্টেশনে আচমকা অসুস্থ, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মেট্রো স্টেশনের মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্ঞানও হারিয়েছিলেন। তারপরই মর্মান্তিক পরিণতি। মেট্রো স্টেশনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। অভিযোগ, মেট্রো স্টেশনে আপৎকালীন চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এত আধুনিকতা মেট্রো স্টেশনে, সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই কেন? মৃতের নাম বিশ্বজিৎ পাঁকরাশি (৫১)।

জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজ্য সরকারি কর্মচারী। অন্যদিনের মতো ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালবেলা ৯:৩০ নাগাদ ত্রিবেনী থেকে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে যান ওই ব্যক্তি। এরপর মেট্রো করে যাচ্ছিলেন বিদ্যুৎভবনে। আচমকা মেট্রো স্টেশনের লিফটের কাছে সংজ্ঞা হারান তিনি। এদিকে তখন অফিস টাইম। সকলেই ব্যস্ত। তার মধ্যেই বেশ কয়েকজন যাত্রী বিষয়টি দেখতে পান। একজন যে অজ্ঞান হয়ে গিয়েছেন তা দেখতে পেয়েছিলেন মেট্রো রেলের নিরাপত্তা কর্মীরাও। কিন্তু তাঁরা কোনও ব্যবস্থ্যা নেননি বলে অভিযোগ।

সেই সময় আসেন বিশ্বজিৎ পাঁকরাশির সহকর্মী সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেছেন সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকার পরেও মেট্রো কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। কোনও ব্যবস্থাই নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। এরপর সঞ্জয়বাবুর চেঁচামেচিতে কিছু কাজ হয়। ততক্ষণে পেরিয়ে গিয়েছে ১৫টি মিনিট। বিশ্বজিৎ পাঁকরাশিকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে চেষ্টাই সার, ওই ঘরে অক্সিজেন থাকলেও ছিল না অক্সিজেন দেওয়ার জন্য মাস্ক বলে অভিযোগ।

ভারতীয় রেল পরিচালিত মেট্রো কর্তৃওপক্ষের কাছে ছিল না কোনও অ্যাম্বুল্যান্সের ব ইয়বস্থা। প্রায় ৪৫ মিনিট পর একটি প্রাইভেট গাড়ি করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্বজিৎ পাঁকরাশিকে। সঙ্গে যান সঞ্জয় চক্রবর্তী। হাসপাতালে বিশ্বজিৎবাবুকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই বিশ্বজিৎ পাঁকরাশির মৃত্যু হয়েছে।

এরপরেই উঠছে নানা প্রশ্ন। এই মেট্রো দিয়েইও প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মেট্রো চালিয়ে প্রভূত উপার্জন করে রেল। তারপরেও কেন নেই কোনও আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা? যদি থাকত তাহলে হয়তো এই প্রৌঢ়কে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত না।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড