হাসপাতালে যত্রতত্র রান্না করা যাবে না, নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

অগ্নিকাণ্ড রুখতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের (Government Hospital) যত্রতত্র রান্না করা যাবে না বলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) অগ্নিকাণ্ডের (Fire) পর নড়েচড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দফতর (Swasthya Bhaban)। অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের (Government Hospital) যত্রতত্র চা বা রান্না করা যাবে না বলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সরকারি হাসপাতেলের কিচেন বা ক্যান্টিনে কেবলমাত্র রান্না করা যাবে। হাসপাতালের অন্য কোনও জায়গায় রান্না করা বা আগুন জ্বালানো যাবে না। এমনকি চা করা যাবে না। অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের।

গত ১৭ নভেম্বর রাতে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এমার্জেন্সি বিল্ডিংয়ের পিছনে সিটি স্ক্যান বিল্ডিং থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিব-সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের প্রথম সারির হাসপাতালে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসনের কর্তারা। রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ফায়ার সেফটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয় রাজ্যের তরফে। সেই কমিটিতে রাখা হয় এসএসকেএম হাসপাতালের সুপার ও পদস্থ আধিকারিকদের। পাশাপাশি ওই কমিটিতে স্থানীয় থানার ওসিকেও রাখা হয়। ৫ সদস্যের সেই কমিটি এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের স্থল সরজমিনে পরিদর্শন করে। ঘটনাস্থল খতিয়ে দেখে রিপোর্ট দেয় সেই কমিটি। এসি থেকে আগুন লেগেছিল বলে জানা যায়। যা নিয়ে সোমবার স্বাস্থ্য নিয়ে বৈঠকে বিস্মিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালে কেন এসি চলছিল তা নিয়ে প্রশ্ন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী