বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে দামোদরের জলে তলিয়ে গেল স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, মৃতের নাম রাজবীর কুণ্ডু, বয়স ১৫ বছর। বর্ধমান শহরের লক্ষ্মীপুর জোড়া মন্দির এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার (২৭ মে) বিকেলে রাজবীর কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিল গৈতানপুর চরমানার বন সংলগ্ন এলাকায়। সেখানে রাজবীর দামোদরে তলিয়ে যায়। রাজবীরের সঙ্গে আসা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও দামোদরের জলে নেমে তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয়দের দাবি, দামোদরের তীরবর্তী গৈতানপুরের চরমানা এলাকা ভাঙন প্রবণ এলাকা। ভাঙনে বিঘের পর বিঘে জমি সহ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বুধবার বিকেলের তল্লাশি চালিয়ে খোঁজ না মেলায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ফের তল্লাশি শুরু করে জেলা পুলিশ। অবশেষে এদিন দুপুরে উদ্ধার হয় তার দেহ। 

আরও পড়ুন-পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

সম্পতি, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরের স্রোতে তলিয়ে যায় অষ্টম শ্রেণির এক পড়ুয়া আয়ুষ শর্মা। দুই বন্ধ তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যায় সে। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। জানা গিয়েছে, দুর্গাপুরে সিনেমা হল রোডের বাসিন্দা আয়ুষ। তিন বন্ধু মিলে স্নান করতে নেমেছিল। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যে জলে তলিয়ে যায় আয়ুষ। কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরের বাবা-মা।

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টি

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর