পদ্মের নজরে পুরুলিয়া! ভোটমুখী বাংলায় হাইভোল্টেজ জনসভা মোদি-শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়াভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তাল হচ্ছে রাজ্য-রাজনীতি। হাতে মাত্র দু-সপ্তাহ বাকি। ভোটমুখী বাংলায় তুঙ্গে প্রচার। আগামী ২৩ এ এপ্রিল পুরুলিয়া জেলায় প্রথম দফার নির্বাচন। পদ্ম শিবিরের প্রচারে ঝড় তুলতে ১১ এপ্রিল অযোধ্যা পাহাড় কোলের বাগমুন্ডিতে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগমুন্ডির বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতোর সমর্থনে এই জনসভায় রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়েছে বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে ১৯ এপ্রিল পুরুলিয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জন সভায় রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়ে সাংগঠনিক পুরুলিয়া জেলায় কোমর বেঁধে প্রচার শুরু করে দিয়েছেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। ১১ এপ্রিল অমিত শাহের জনসভার জন্য বাগমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দান সহ আরও কয়েকটি ময়দান পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শংকর মাহাতো সহ এলাকার অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সভাস্থলের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগমের পরিকল্পনা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো জানান, ‘বাঘমুন্ডির কুশলডির ক্রিকেট ময়দান ছাড়াও আরও কয়েকটি মাঠ দেখা হচ্ছে।‘

অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা বিষয়ে পুরুলিয়ার সাংসদ তথা জ্যোতির্ময় সিং মাহাতো জানান, ‘জনসভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা রয়েছে। দুটি জনসভায় বহু মানুষ উপস্থিত হবেন। কোন মাঠে কোন জনসভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে রেকর্ড সংখ্যক উপস্থিতি এবং সুষ্ঠুভাবে জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।‘ আবার পুরুলিয়া জেলা বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা ছাড়াও জেলায় আরও কয়েকটি মেগা জনসভা হতে চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, দুই মেগা জনসভায় বাগমুন্ডি সহ জেলার প্রতিটি  বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে।

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক