বাঁকুড়ায় বিজেপির গড়ে ফুটল ঘাসফুল, চার পঞ্চায়েত সমিতিতে জয়ী তৃণমূল

বিনা ভোটে জয়ের পরেই চার ব্লকে বিজয়োল্লাসে মেতেছেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচির সুফল ঘরে তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা থেকে পদ্ম শিবিরের গড় হিসেবে পরিচিত বাঁকুড়ায় বিনা লড়াইয়ে চার পঞ্চায়েত সমিতি ও ৩৭টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল রাজ্যের শাসকদল। শনিবার মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের পরে ইন্দাস, পাত্রসায়ের, কোতুলপুর ও জয়পুর ব্লকের চারটি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে যায়। আর বিনা ভোটে জয়ের পরেই চার ব্লকে বিজয়োল্লাসে মেতেছেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

গত লোকসভা ভোটে বাঁকুড়ার দুটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। বাঁকুড়া থেকে জিতেছিলেন সুভাষ সরকার (যিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী)। বিষ্ণুপুর আসনে জয়ী হয়েছিলেন রাজনৈতিক দলবদলু হিসেবে পরিচিত সৌমিত্র খাঁ। গত বিধানসভা ভোটেও ইন্দাস, পাত্রসায়ের, কোতুলপুর ও জয়পুর পঞ্চয়েত সমিতি এলাকায় এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। চারটি পঞ্চায়েত সমিতিতেই এবারের ভোটে পদ্ম শিবিরকে জেতাতে খুল্লামখুল্লাভাবে আসরে নেমেছিল তথাকথিত কুড়মি সমাজের স্বঘোষিত মুরুব্বিরা।

কিন্তু তাতে লাভ হয়নি। বিজেপি-সিপিএম-কংগ্রেস গোপনে মহাজোট তৈরি করেও তৃণমূলের বিজয় রথ আটকাতে পারেননি। এদিন মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের পরে দেখা যায়, জয়পুর পঞ্চায়েত সমিতির ২৬টি আসনের মধ্যে ২৩টি, কোতুলপুরে ২৪টির মধ্যে ২৪টি, ইন্দাসে ২৯টির মধ্যে ২০টি ও পাত্রসায়রে ৩০টি আসনের সব কয়টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা। ওই চারটি পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ৩৭টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতেই সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসকদল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিতে এসে দলীয় নেতা-কর্মীদের আত্মবিশ্বাস জাগিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আর তার ফসল ঘরে তুলেছে ঘাসফুল শিবির।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪