পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

গ্রামে পঞ্চায়েত কর-বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা চলেছে, পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে, এমনটাই রটছিল দিন কয়েক ধরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামে পঞ্চায়েত কর-বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা চলেছে, পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে, এমনটাই রটছিল দিন কয়েক ধরে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছিলেন পঞ্চায়েত আওতাধীন পরিবারগুলি। এবার সেই সব খবর ভুয়ো বলে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারের থেকে কর সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বের নিয়ম অনুযায়ীই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনও বাড়তি কর মানুষের উপর চাপানো হচ্ছে না। পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন খবর রটানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল অসাধু চক্র সরকারের নাম খারাপের জন্যে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই চক্রে কেউ পা রাখবেন না।

জানা গিয়েছে, সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের দেওয়া সুপারিশ মেনে একটি এসওপি নির্দেশিকা জারি করেছিল দফতর। সেই নির্দেশিকার ভুল ব্যাখ্যা করে একদল অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় রটিয়েছে যে, পঞ্চায়েত কর বাড়িয়ে সর্বনিম্ন ১২০০ টাকা রাখা হয়েছে। এরপরেই পঞ্চায়েত আওতাধীন পরিবারগুলি চিন্তায় পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে জানানো হয়েছে, ১৯৭৩-এর কর-সংক্রান্ত বিধানগুলিতে কোনও পরিবর্তন করেনি। আগে যে বিধানগুলি কার্যকর ছিল, সেগুলিই এখনও বলবৎ রয়েছে এবং কোনও রকম পরিবর্তন ছাড়াই তা বাস্তবায়িত হচ্ছে। কেউ মিথ্যে প্রচারে কান দেবেন না। সরকারি অনুমোদন ছাড়া কর বৃদ্ধির দাবি, সম্পূর্ণ বেআইনি। যেমন কাজ চলত তেমনই চলবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম