পাণ্ডুয়াতে মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম ২, নেই বৈধ কাগজপত্রও

Share:

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া: মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম ২। গাড়ির নেই ইন্সুরেন্স। ফিটনেস ও ট্যাক্স—বিতর্কে পুলিশের ভূমিকা।ঘটনাটি ঘটে পাণ্ডুয়া থানার(Pandua P.S.) শিবরাই এলাকা।পাণ্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, এক গ্রামীণ পুলিশ কর্মী সারারাত্রি জলসাতে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পাণ্ডুয়ার দিকে রওনা হন। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গিয়ে গাড়ি ঠুকে দেন।

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহত এক বয়স্কা মহিলা গৌরী মালিককে(Gouri Malick) চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে(Chuchura Hospital) স্থানান্তরিত করা হয়েছে।ঘটনার পর সামনে এসেছে আরেকটি ভয়াবহ তথ্য—যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে, সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট। নেই বৈধ ইন্সুরেন্স এবং বহুদিনের ট্যাক্স বকেয়া। অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই চার চাকা গাড়ি।তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই সেই গাড়িতে ঘটে পরপর দুর্ঘটনা।

এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষজন। প্রশ্ন উঠছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করেন ,জরিমানা করেন, তার নিজের গাড়িরই যদি কাগজ না থাকে তাহলে সে কতটা যোগ্য পুলিশ? গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ।প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাঁর লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক ।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক