বাড়িতে আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন, প্রকাশ্যে বিজেপি নেতার কুকীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পানিহাটিতে ঘটল নৃশংস ঘটনা। বাড়ির মধ্যে আয়াকে আটকে রেখে চলল যৌন নির্যাতন। আর এই ঘটনায় নাম জড়াল বিজেপি নেতার । বৃহস্পতিবার সকালে এই নির্যাতনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা বিজেপি নেতাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর , অভিযুক্ত হলেন পানিহাটি নাটাগর এলাকার বিজেপি নেতা স্পন্দন দাস।  জানা গিয়েছে, নির্যাতিতা টালিগঞ্জের মহিলা। পানিহাটি নাটাগর এলাকায় বিজেপির নেতার বাড়িতে  আয়ার কাজ করেন। বুধবার সারারাত ধরে তাঁকে বাড়িতে আটকে রেখে  চলে যৌন নির্যাতন।

ভোরবেলা ওই মহিলা কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের কাছে গিয়ে পুরো ঘটনাটি জানায়। তারপর এলাকার বাসিন্দারা বিজেপি নেতাকে হাতেনাতে ধরে ফেলে। শুরু হয় গণপিটুনি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। সেখানে গিয়ে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত  নেতা এলাকা থেকে পালানোর চেষ্টা করেছিল । সেইজন্য তাঁকে আটকে রেখে চলে গণপিটুনি। উল্লেখ্য, বর্তমানে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। তা নিয়ে চলছে রাজনৈতিক উত্তেজনা। বারবার শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টা করছে গেরুয়া শিবির। এই আবহে সামনে এল বিজেপি নেতার কুকীর্তি।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’