ইউক্রেনে আটকে থাকা মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুণছে বাবা ও মা

বছর তিনকে আগে কিয়েভ মেডিকেল  বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী পড়তে যান চাপরেরপাড় এলাকার মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাক্তারী পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে আলিপুরদুয়ার শহরের পাশের এলাকা চাপরেরপাড়ের বাসিন্দা তন্বিষ্ঠার রায়।  তাঁর বাবা অশোক রায় ও মা তনুশ্রী রায় এখন মেয়ের দেশে ফেরার অপেক্ষায় এখন দিন গুণছেন । গত সোমবার তন্বিষ্ঠার বাড়িতে যান বিজেপি নেতা জয়ন্ত রায়-সহ আরও কয়েকজন নেতা। জয়ন্তবাবুর ফোনের মাধ্যমেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বার্লার সঙ্গে কথা বলেন অশোক রায়। যিনি পেশায় এসএসবি-র অ্যাসিস্টেন্ট কম্যান্ডেন্ট।

তিনি জানান, দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারপরও দুশ্চিন্তা কাটছে না তাদের।

পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, বছর তিনকে আগে কিয়েভ মেডিকেল  বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী পড়তে যান চাপরেরপাড় এলাকার মেয়ে তন্বিষ্ঠা। এখনও আরও তিন বছর সেখানে পড়া বাকি রয়েছে তাঁর। কিয়েভে সে ভাড়া থাকত বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ফ্ল্যাটে। তবে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলে যায় তন্বিষ্ঠা। সেখানে বেসমেন্টে রয়েছেন।

বাব অশোক রায় জানান, ট্রেনে চেপে কোভেলে রওনা হয়েছেন তাঁর মেয়ে। সেখান থেকে ইউক্রেনের কোনও সীমান্ত এলাকায় গিয়ে দেশের বিমান ধরার কথা রয়েছে। মা তনুশ্রী বলেন, ‘মেয়েকে যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা স্বপ্নেও ভাবিনি। মেয়ের চিন্তায় বাড়িতে আমাদের সবার খাওয়া-দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে’।

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস