এই মুহূর্তে




ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : জেলমুক্তির পর বাড়িতে ফিরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন বেহালার মানুষের কাছে বিচার চাইবেন। যাঁরা তাঁকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন, তাঁদের কাছেই বিচার চাইবেন। সেই জন্য বেহালা পশ্চিমে জনবাক্স বসিয়েছেন তিনি। সেখানের জনগণের চিন্তাভাবনা জানতে চেয়েছেন।

দীর্ঘ ৩ বছর ২৩ মাস ১৯ দিন পর জেল থেকে বেরিয়েছেন তিনি। বিধানসভার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। তাই তাঁর সম্পর্কে মানুষের মতামত কী সেটা জানতে এই বাক্স বসিয়েছেন। এলাকার মানুষ তাঁকে নিয়ে কী ভাবছেন, সেটা লিখে এই বাক্সে ফেলতে বলা হয়েছে। এলাকায় এলাকায় এই বাক্স বসিয়ে মানুষের মতামত জানতে চান। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাঁর আগে নিজের এলাকাতে তাঁর বিষয়ে কে কি ভাবছে সেটাই বুঝে নিতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে, নিজের বিধানসভায় সাধারণ মানুষের কাছে উত্তর চেয়েছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রমাণ চেয়ে সাধারণ মানুষের কাছেই জবাব চেয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। গিয়েছিল মন্ত্রী পদও। কিন্তু এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। নিজের বিধানসভা এলাকায় তাঁর অনুগামীরা লিফলেট বিলি করেছেন, দুয়ারে বিধায়ক। সেখানে নিজের বক্তব্যের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এলাকার মানুষের বক্তব্য জানতে চান। সেখানে রয়েছেন, তিনি কি কারও কাছ থেকে টাকা নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তাহলে প্রমাণ সহ তা জানানো হোক।

জেল থেকে বাড়িতে ফিরে তিনি প্রথবার বিবৃতি দিয়েছিলেন, আগামী দিনে সত্যের জয় হবেই। নিজের বিধানসভা কেন্দ্রকে নিয়ে তিনি দায়বদ্ধ। যারা তাঁকে সৎ মানুষ মনে করেন, পরপর পাঁচবার তাঁকে নির্বাচনে জিতিয়েছেন, তিনি তাদের কাছেই বিচার চাইবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ