অষ্টম সাক্ষ্যগ্রহণের পর কাটবে জামিন জট? চলতি সপ্তাহে জেলমুক্তির সম্ভাবনা পার্থর

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জেল থেকে মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়?চলতি সপ্তাহেই জেলমুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সোমবার রয়েছে শেষ সাক্ষ্যগ্রহণ। এরপরেই জামিনের শর্ত মেনে অর্থ জমা করলেই জেলমুক্তি হবে তাঁর।

জানা গিয়েছে, ৮ জনের সাক্ষ্যের মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। অষ্টম জনের সাক্ষ্যে অর্ধেক নেওয়া হয়েছে। সোমবার তার সম্পূর্ণ সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য নেওয়ার পরে জামিনের শর্ত বাবদ টাকা দিলেই জেলমুক্তি হতে পারে। এদিন রিলিজ অর্ডার জমা করতে পারেন আইনজীবী। তবে এদিন সাক্ষ্যগ্রহণ সহ একাধিক কাজ থাকায় বিলম্ব হতে পারে। তাই সোমে না হলেও চলতি সপ্তাহেই জেল থেকে বের হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

কয়েকমাস আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিলসিবিআই-র মামলায় বিচার পর্ব শুরু হলে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিংহের শর্তসাপেক্ষ জামিন দিতে হবে। আগামী  ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্যগ্রহণের প্রথম পর্যায়ের কাজ শেষ করে চূড়ান্ত জামিনের নির্দেশও দেওয়া হয়েছে। সেই অনুযায়ী চলছিল সাক্ষ্যগ্রহণের কাজ। সাক্ষ্যগ্রহণের কাজ সম্পন্ন হলেই জেলমুক্তি হতে পারে।

২০২২ সালে জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দু্র্নীতিতে তাঁর সঙ্গে আরও অনেকের নাম জড়িয়েছিল। অনেকেই এখন জামিনে মুক্ত। কিন্তু তিন বছর ধরে জেল থেকে বের হতেই পারেননি তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে ৯টি মামলা। তারমধ্যে ৩টি ইডি, ৬টি সিবিআই-র। সবকটিতেই জামিন পেয়েছেন তিনি। শুধু গ্রুপ সি মামলায় জামিন হলেও সাক্ষ্যগ্রহণের কারণেই আটকে রয়েছে জেলমুক্তি। সোমবার সেই সেই সাক্ষ্যগ্রহণ হলে সমস্ত বাধাই কেটে যাবে। তারপরেই সু্প্রিমকোর্টের নির্দেশ মানলেই হবে জেলমুক্তি।

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে