পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূলই, আদালতে ঢোকার সময়ে দাবি পার্থের

আদালতে এদিন দুপুরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দেরি নেই। সেই নির্বাচনে জয় হবে সবুজ শিবিরেরই, এমনটাই দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। সোমবার আলিপুর বিশেষ সিবিআই  আদালতে সশরীরে হাজিরা দেওয়ার সময় একথা বলেন তিনি।

আদালতে এদিন দুপুরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে শুনানি রয়েছে এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহা, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং মিডল ম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংয়ের। সূত্রের খবর, ধৃত অভিযুক্তরা জামিনের আবেদন জানাবেন। সিবিআই সেই জামিনের বিরোধিতা করবে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। তাঁকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জয় হবে তৃণমূলেরই। উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ বলেই পরিচিত মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সিবিআই একটি দলিল পেয়েছে। ওই দলিল রয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) নামে। ফ্ল্যাটের দলিল যে তাঁরই, তা স্বীকার করেছেন বিজেপি নেতা নিজেও। তবে দিলীপের দাবি, ওই কমপ্লেক্সে তিনি ফ্ল্যাট কিনেছিলেন। বিদ্যুৎ সংযোগের জন্য দলিল জমা দিয়েছিলেন। প্রসন্ন যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত, তা তিনি জানতেন না।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩