বয়ান বদলে বিপাকে! পুলিশের জালে পাকড়াও সুতন্দ্রার গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধি : একবার নয়,দুবার নয় বারবার বয়ান বদল করছিলেন পানাগড় কাণ্ডে মৃতার গাড়ির চালক রাজদেও শর্মা।এবার পুলিশের জালে ধরা পড়লেন তিনি। মঙ্গলবার ৪ মার্চ ভোর রাতে তাঁকে চন্দননগর থেকে রাজদেও শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ।এরপর তাকে কাঁকসায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর মঙ্গলবারই তাকে মহকুমা আদালতে তোলা হবে।বয়ান বদলের রহস্য জানতে চাওয়া হবে তার কাছে।

ইতিমধ্যেই রাজদেওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর(বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ), ১০৫ (অনিচ্ছাকৃত খুনের অভিযোগ), ৩২৪(২)ক্ষতি করা ধারায় মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে পানাগড় কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। এর আগে সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করেছিল পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। এই মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই ইভটিজিংয়ের অভিযোগ করে আসছিল মৃতা সুতন্দ্রার মা। তবে সুতন্দ্রাদের গাড়িটিকে বার বার ধাক্কা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে পুলিশের দাবি ছিল, তরুণীর গাড়িই যুবকদের সাদা গাড়িটিকে তাড়া করছিল ওই রাতে। কেননা সিসিটিভি ফুটেজও তাই বলছিল। তরুণীর গাড়ি ধাওয়া করছিল সাদা গাড়িটিকে।

প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক দাবি করেন কয়েক জন মত্ত যুবক একটি সাদা গাড়ি করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বার বার ধাক্কা দেন। তার ফলেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। ইভটিজিংয়ের জেরে এই ঘটনা ঘটে। পরে গাড়ির চালক বয়ান বদলান। জানান, সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে এসইউভিকে ধাওয়া করেছিলেন।একইসঙ্গে তাঁর দাবি ছিল, কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪