গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

Share:

নিজস্ব প্রতিনিধি ,তারকেশ্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির সহ রাজবাড়ী গেরুয়া রঙে। আগে তৃণমূলের জমানায় নীল সাদা রঙ ছিল মন্দির লাগোয়া বিভিন্ন এলাকা। থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থুরিয়াম। তামিলনাড়ুর উটি থেকে এসেছে জারবেরা ,লিলি(Lily)। নানা রংবেরঙের ফুলে সাজিয়ে তোলা হচ্ছে সভা মঞ্চ। শনিবার তারকেশ্বরে(Tarakeswar) মাটিতে উদযাপিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। সেই অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন জোর কদমে চলছে । মঞ্চ সজ্জার শিল্পীরা দুর্যোগকে উপেক্ষা করে কাজ করে চলেছেন। শুক্রবার অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের জন স্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী অজয় কুমার পোদ্দার, বিধায়ক সন্তু পান, দীপাঞ্জন গুহরা।

উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনে কর্তারা।গেরুয়া রঙ নিয়ে তারকেশ্বরকরের বিধায়ক সন্তু পান বলেন, গেরুয়া রঙ সনাতনের রঙ, ত্যাগের রঙ, স্বামী বিবেকানন্দের রঙ গোটা ভারতবর্ষের রঙ। আগে যে রঙ ছিল, তা মন্দিরের সঙ্গে মানানসই ছিল না। মানুষের চাহিদা ও দাবি ছিল। তাই তারকেশ্বর মন্দির সহ রাজবাড়ি ও মন্দির লাগোয়া বিভিন্ন এলাকা সেজে উঠেছে গেরুয়া রঙে। যাদের গেরুয়া রঙ নিয়ে পছন্দ নয়, তারা বাংলা বা ভারতের নয়। গেরুয়া রঙ হওয়ায় খুশি এলাকার মানুষজন, দাবি স্থানীয় বিধায়কের। তারকেশ্বরে বৈদ্যবাটির(Baidyabati) ১২ নম্বর রোডের পাশে বালিগড়ি মাঠে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান হবে। তার জন্য পাঁচটি হ্যাঙার টাঙানো হয়েছে। পাশে তৈরি করা আছে হেলিপ্যাড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মূল মঞ্চেও থাকছে গৈরিক ছোঁয়া প্রধানমন্ত্রীর(PM) সভাস্থলের দুপাশে দুটি করে হ্যাঙার অর্থাৎ মোট পাঁচটি হ্যাঙার করা হয়েছে।

কলকাতা শহরের পুরনো দিনের হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশা, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ ,মাটির দ্রব্য তৈরির কারিগর সহ একাধিক ঐতিহ্যবাহী শিল্পকলা ও বাংলা একাধিক সংস্কৃতি ছবি লাগানো হয়েছে সভাস্থলের চারিদিকে। মেটাল ডিটেক্টর বসিয়ে চলছে চেকিং। তমলুক(Tamluk) থেকে আসা ২৬ জন ফুলের কারিগর মঞ্চ সাজিয়ে তোলার কাজ করছেন। থাইল্যান্ড উটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে অনেক রকম ফুল। শুক্রবার সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটে। জলমগ্ন হয়ে পড়ে অনুষ্ঠান মাঠ ।দ্রুত জল নামানো হয়। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, পূর্ত দফতর ,বিদ্যুৎ দফতর, দমকল সহ সব দফতরের লোকজন কাজ করছে জল বের করার জন্য। পাম্প বসানো হয় ।বালি, স্টোন চিপসের গুঁড়ো ফেলা হচ্ছে। বালির ব্যাগ আনা হচ্ছে। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানিয়েছেন, ২ লাখের বেশি মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?