“হয় দেহ দাহ কর,নাহলে নদীতে ভাসিয়ে দেবো” ,এমনটাই নাকি বলেছিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: “হয় দেহ দাহ করো,নাহলে নদীতে ভাসিয়ে দেবো” !এমনটাই নাকি বলেছিল পুলিশ! “সিভিকের দাদাগিরিই” কৃষ্ণেন্দুর মৃত্যুর কারণ। অভিযোগ মৃত নাবালকের মায়ের।অভিযুক্ত সিভিক জনদরদী।ক্রমবর্ধমান জনপ্রিয়তাই কাল, দাবি সিভিকের স্ত্রীর।রং চটা দালানের এক কোণে পড়ে রয়েছে নিত্যদিনের সঙ্গী পুরোনো সাইকেলটা।যে সাইকেলে চড়ে স্কুল যেতো ছোট্ট কৃষ্ণেন্দু।শুধু স্কুল নয়,খেলার মাঠ আবদারের চিপস – লজেন্স কিনতে যাওয়ার সঙ্গী ছিল সে। ঘরের এক কোণে পড়ে রয়েছে বইখাতা। দমকা হাওয়ায় মাঝে মাঝে উল্টে যাচ্ছে বইয়ের পৃষ্ঠা।সুন্দর হস্তাক্ষরে ভরা অর্ধেক খাতা। ফাঁকা পাতা আর ভরবে না।
গত রবিবার পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু দাস বেরিয়েছিল চিপস কিনতে।দোকানে গিয়ে দোকানদারকে অনেকবার ডাকাডাকি করার পরে দেখতে পায়নি দোকানদারকে।

দোকানের বাইরেই পড়েছিল হাওয়ায় উড়ে আসা চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট তুলে সাইকেলে করে বাড়ির পথে রওনা দিয়েছিল। এরপরেই অভিযোগ স্থানীয় ওই দোকানদার যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার ও বটে, ওই নাবালককে চোর অপবাদ দেয় ভরা বাজারে। ঘটনার পরে ওই নাবালকের মা দোকানে এসে শাসন করেন ছেলেকে। শাসন থেকে বিরত করেন ওই সিভিক ভলান্টিয়ার।কিন্তু এই চোর অপবাদ মানতে পারেনি ওই নাবালক। বাড়ি ফিরে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে সে। যে নোটে লেখা ছিল “মা আমি চুরি করিনি”।ঘটনার সময়কার সিসিটিভি(CCTV) ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নাবালকের পরিবারের অভিযোগের তীর সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে। থানায় অভিযোগ করেননি, কিন্তু খুব শীঘ্রই অভিযোগ জানাবেন থানায় এমনটাই জানান কৃষ্ণেন্দুর মা। তিনি বলেন সন্তান হারিয়ে দুজনে ক্লান্ত, কেউ পাশে নেই, যেই পাশে আসছে তাকে এরেস্ট করছে পুলিশ। ক্ষমতা আছে তাই দাদাগিরি দেখিয়েছে ওই সিভিক অভিযোগ তার।তার আরো অভিযোগ, সন্তানের মৃতদেহ ১০ মিনিট রাখতে দেয়নি পুলিশ।

গ্রামবাসীরা কৃষ্ণেন্দুর(Krishnendu) দেহ নিয়ে বিক্ষোভ দেখায় অভিযুক্ত সিভিকের বাড়ির সামনে।সেই সময় পুলিশ বলে হয় দেহ দাহ করো, না হলে নদীতে ভাসিয়ে দেব, অথবা মর্গে ফেরত নিয়ে চলে যাব। তারাই দেহ নিয়ে চলে গেল এবং দাহ করে দিল। এত লাঠিচার্জ করল কেউ থাকতে পারল না। তবে ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নির্দোষ দাবি তার স্ত্রীর। এমনকি গত ডিসেম্বর মাসে পাঁশকুড়ার সিদ্দা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হামিদুল খানের একটি পোস্ট রীতিমত ভাইরাল হয় সমাজ মাধ্যমে।যেখানে জনদরদি কাজ করতেই দেখা গিয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। ক্রমবর্ধমান জনপ্রিয়তাই কি কাল হয়ে দাঁড়িয়েছে ওই সিভিকের ?তৈরি হয়েছে একাধিক শত্রু?উঠছে প্রশ্ন।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক