করমণ্ডল: ‘নিজেদের একটা পাকা বাড়ি’, অপূর্ণ স্বপ্ন নিয়েই মৃত্যু পরিযায়ী শ্রমিকের

বাড়তি উপার্জন করতে পরিযায়ী শ্রমিক হয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করেছিলেন বছর তিনেক আগে। বছর দেড়েকের ফুটফুটে সন্তানকে ঘরে রেখে মন ছিল না বাইরে যাওয়ার। ছোট্ট একটি টিন ও অ্যাডবেস্টারের ঘরে তাঁর সঙ্গে থাকতেন বাবা, মা, ভাই, স্ত্রী, সন্তান। ইচ্ছে ছিল নিজেদের একটা পাকা বাড়ি হবে। সেই স্বপ্ন পূরণ করতেই পরিযায়ী শ্রমিক হয়েছিলেন ডেভিড। চেপেছিলেন করমণ্ডলে। স্বপ্ন রয়ে গেল অধরাই। বাড়ি ফিরল ডেভিডের নিথর দেহ।

বাড়তি উপার্জন করতে পরিযায়ী শ্রমিক হয়েছিলেন তিনি। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনা। চেন্নাই গিয়ে কর্মস্থলে যোগ দেওয়া হলো না তাঁর। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের বাসিন্দা ছিলেন ডেভিড রাণা (২৬)। আগে তিনি কাজ করতেন দিঘা এবং সংলগ্ন অঞ্চলে। আর্থিক উপার্জন বাড়াতে কলকাতাতেও কাজ করেছেন তিনি। ইচ্ছে ছিল, নিজেদের একটা পাকা বাড়ি করার। তাই আরও একটু বেশি উপার্জন করতে বেশ কয়েকমাস আগে তিনি গিয়েছিলেন চেন্নাই। ছুটি পেয়ে ফিরে এসেছিলেন বাড়ি। ফের কাজে যোগ দিতে করমণ্ডলে (COROMONDEL EXPRESS) চেপে চেন্নাই পাড়ি দিয়েছিলেন তিনি।

তবে চেন্নাই যাওয়া আর হলো না। গত শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  বাড়ি ফিরল তাঁর নিথর দেহ। টিনের বাড়ি জুড়ে এখন কান্নার রোল। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান